‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’-কথাটি বুঝিয়ে লেখো।

সভ্যতার গুণ বর্জন করে দোষ আয়ত্তকরণের প্রসঙ্গে বলা হয়েছে – ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।নিয়মিত স্বাস্থ্যবিধি পালন ব্যতীত স্বাস্থ্যবান ব্যক্তির সংস্পর্শে থাকলেই স্বাস্থ্যবান হওয়া যায় না। তেমনই সচেতন প্রয়াস ছাড়া শুধু উন্নত সভ্যতার সংস্পর্শে এলেই তার ইতিবাচক দিকগুলো আয়ত্ত করা সম্ভব নয়। রোগজীবাণু ব্যাধিগ্রস্ত মানুষের চারপাশে রোগ বিস্তার করে বলে রোগীর সংস্পর্শে সুস্থ ব্যক্তিও অসুস্থ হয়ে … Read more

সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন? বুঝিয়ে লেখো।

বিদেশযাত্রার উদ্যোগ শুরু হলে সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল।সুভা বাকপ্রতিবন্ধী। তাকে নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ নেই। মেয়ের বিয়ে নিয়ে বাবা শঙ্কিত। একদিন সপরিবারে তারা কলকাতা যাওয়ার আয়োজন করে। বিদেশযাত্রার এ উদ্যোগ সুভার মনে অজানা আশঙ্কার সৃষ্টি করে। এ আশঙ্কা থেকেই তার হৃদয় অশ্রুবাষ্পে ভরে গিয়েছিল।

‘আমাকে সবাই ভুলিলে বাঁচি।’-সুভার এমন মনোভাবের কারণ কী?

বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে সুভা প্রশ্নোক্ত মনোভাব পোষণ করত।বাব-মায়ের ছোটো মেয়ে সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। নিজের এমন দুর্বলতায় সুভা নিজেকে অসহায় মনে করত। সে সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে সর্বদা গোপন করে রাখত। বাকপ্রতিবন্ধী হওয়াটাকে সে অভিশাপ মনে করত। তাকে সবাই ভুলে গেলেই সে যেন স্বস্তি পেত।

অকর্মণ্য লোকেরা কীভাবে নিঃসম্পর্ক মানুষের প্রিয়পাত্র হয়?

অকর্মণ্য লোকেরা নিঃস্বার্থভাবে নিঃসম্পর্ক মানুষদের নানা উপকারে আসে বলে তারা প্রায়ই মানুষের প্রিয়পাত্র হয়ে ওঠে।অকর্মণ্য লোকেরা কোনো কাজে আসে না বলে আত্মীয়রা তাদের উপর বিরক্ত থাকে। কিন্তু অনেক সময় নিঃসম্পর্ক মানুষের কাছে এই অকর্মণ্য লোকেরা প্রিয়পাত্র হয়ে ওঠে। কারণ, তারা কোনো কাজ না করায় সবসময় তাদের হাতে অনেক সময় থাকে। ফলে কাজেকর্মে, আমোদে-অবসরে যেখানে একটা … Read more

কালো চোখেকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা করো।

মানুষের মনের ভাবের খেলা চোখের মাধ্যমে স্বাভাবিকভাবেই প্রকাশিত হয় বলেই কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। কথা বলে আমরা যে ভাবের প্রকাশ করি, তা অনেকটাই শব্দের মাধ্যমে অনুবাদ বা তর্জমা করতে হয়। কিন্তু চোখের মাধ্যমে আমরা যে ভাবের জগৎ অনুভব করি, তা কোনো শব্দে অনুবাদ করতে হয় না। প্রাকৃতিকভাবেই তা ভাব প্রকাশক হয়ে ওঠে। … Read more

মানুষ মুহম্মদ (স.) প্রশ্ন উত্তর

মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১. ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দেন?উত্তর : ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী অসহযোগ আন্দোলনে যোগ দেন। ২. ‘পরহিতব্রতী’ অর্থ কী?উত্তর : ‘পরহিতব্রতী’ অর্থ পরের উপকারে নিয়োজিত। ৩. ‘তায়েফ’ কোথায় অবস্থিত?উত্তর : ‘তায়েফ’ সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত। ৪. শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশর্য্যার পাশে কে ছিলেন?উত্তর : মহামতি … Read more

পয়লা বৈশাখ প্রশ্ন উত্তর

পয়লা বৈশাখ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১. নবাব সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য কাদের ডাক দিয়েছিলেন?উত্তর : নবাব সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য হিন্দু-মুসলিম উভয়কেই ডাক দিয়েছিলেন। ২. নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে?উত্তর : নববর্ষের মধ্যে পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণাটি প্রচ্ছন্ন থাকে। ৩. হালখাতা কী?উত্তর : হালখাতা হলো নতুন বছরের হিসাব-নিকাশের জন্য … Read more

আম-আঁটির ভেঁপু প্রশ্ন উত্তর

আম-আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১. দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকল কেন?উত্তর : দুর্গা মায়ের ভয়ে নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকল। ২. হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতার নাম কী?উত্তর : হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতার নাম নীলমণি রায়। ৩. ‘রোসো রোসো একটুখানি হাঁফ জিরোতে দাও।’ – উক্তিটি কার?উত্তর : ‘রোসো রোসো একটুখানি হাঁফ জিরোতে দাও।’ – উক্তিটি … Read more

error: Content is protected !!