অধর রায় কাঙালীকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলল?

মৃত মায়ের সৎকারের জন্য গাছ কাটার অনুমতি চাইতে গেলে অধর রায় কাঙালীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলল।

কাঙালীর মা মারা যাওয়ার পূর্বে কাঙালীকে বলে যায় মৃত্যুর পর তার সৎকার যেন উঁচু জাতের হিন্দু পরিবারের মৃতের সৎকারের মতো হয়। তাই কাঙালীর মা মারা যাওয়ার পর তার হাতেই লাগানো সামান্য বেলগাছটা তার বাবা কাটাতে যায়। কিন্তু তাতে বাধা দেয় জমিদারের দারোয়ান। জমিদারের কাছে গেলে জমিদার অত্যন্ত বিরক্ত হয়। একপর্যায়ে কাঙালী বেলগাছটা তার মায়ের হতের পোঁতা গাছ বলে দাবি করলে অধর রায় রাগান্বিত হয়ে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলল।

error: Content is protected !!