‘নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার।’ – বলতে লেখক কী বুঝিয়েছেন?

লোকসাহিত্যের প্রতি বাঙালি যদি মনোযোগী না হয় তাহলে কোনো উদ্যোগই ফলপ্রসূ হবে না বোঝাতেই লেখক আলোচ্য উক্তিটি করেছেন।

মুহম্মদ শহীদুল্লাহ্ তাঁর ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে বাংলার এক বিশাল পল্লিসাহিত্যের পরিচয় তুলে ধরেছেন। যেসব মূল্যবান সাহিত্যের কিছু এখনো অবশিষ্ট থাকলেও সময় ও রুচির ক্রমবিবর্তনের ধারায় অনাদৃত হয়ে ধ্বংসের মুখোমুখি হয়েছে। লেখক মনে করেন, পল্লিসাহিত্য রক্ষার জন্য কিছু সভার আয়োজন করাই যথেষ্ট নয়। পল্লিজননীর সন্তানদের পল্লিসাহিত্যের প্রতি মনোযোগী হতে হবে। তাদের কাছে আদরণীয় হলেই কেবল পল্লিসাহিত্য টিকে থাকবে। অন্যথায় বিভিন্ন সভা-সেমিনার আয়োজন নিতান্তই অর্থহীন। আর এ বিষয়টি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

error: Content is protected !!