পল্লিসাহিত্যের সর্বজনীনতা বোঝাতে লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
মুহম্মদ শহীদুল্লাহর ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে পল্লিসাহিত্য বলতে গ্রামবাংলার সাহিত্যকে বোঝানো হয়েছে। গ্রামবাংলায় যেমন হিন্দু-মুসলমান সবারই থাকার অধিকার আছে, তেমনি গ্রামবাংলার মানুষের সুখ-দুঃখের গাথা নিয়ে রচিত পল্লিসাহিত্যেও সবার অধিকার সমান। সবাইকে এ ধারার সাহিত্যকে সংরক্ষণ করতে হবে। শুধু শহুরে সাহিত্যে নয়, আবহমান গ্রামবাংলার ছড়া, গান, গাথায় রয়েছে সর্বজনীন মানুষের আবেগ, অনুভূতি ও প্রকৃত জীবনাচরণ। তাই পল্লিসাহিত্যকে কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণের জন্য এর চর্চা ও বিস্তৃতি ঘটানো প্রয়োজন।