মিশ্র ক্রিয়া কাকে বলে?

বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর্, মার্, প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।যেমন – বিশেষ্যের উত্তর (পরে) : আমরা তাজমহল দর্শন করলাম। এখন গোল্লায় যাও।বিশেষণের উত্তর (পরে) : তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।ধ্বনাত্মক অব্যয়ের উত্তর (পরে) : মাথা ঝিম ঝিম্ করছে। ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে।

যৌগিক ক্রিয়া কাকে বলে?

একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন-ঘটনাটা শুনে রাখ, তিন বলতে লাগলেন, ছেলেমেয়েরা শুয়ে পড়ল ইত্যাদি।

প্রযোজক ক্রিয়া কাকে বলে?

যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। (সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলা হয়)প্রযোজক ক্রিয়া : যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলে।প্রযোজ্য কর্তা : যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।যেমন – মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।এখানে, মা – প্রযোজক কর্তা, শিশুকে – প্রযোজ্য কর্তা, চাঁদ দেখাচ্ছেন – প্রযোজক … Read more

সাধারণ অতীত কাল কাকে বলে?

বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল।যেমন – প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।

বর্তমান কাল কাকে বলে?

বর্তমান কাল:যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন – সে ভাত খায়। আমি বাড়ি যাই। প্রকারভেদ: বর্তমান কাল তিন ধরণের। যথা-ক. সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমানখ. ঘটমান বর্তমানগ. পুরাঘটিত বর্তমান ক. নিত্যবৃত্ত বর্তমান কাল: স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যথা – সন্ধ্যায় সূর্য অস্ত যায়।(স্বাভাবিকতা) আমি রোজ … Read more

কাল কাকে বলে?

ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।> আমরা বই পড়ি। ‘পড়া’ ক্রিয়াটি এখন অর্থাৎ বর্তমানে সংঘটিত হচ্ছে।> কাল তুমি শহরে গিয়েছিলে। ‘যাওয়া’ ক্রিয়াটি পূর্বে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে।> আগামীকাল স্কুল বন্ধ থাকবে। ‘বন্ধ থাকা’ কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে।সুতরাং ক্রিয়া, বর্তমান, অতীত বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশই ক্রিয়ার কাল। এ হিসেবে ক্রিয়ার কাল তিন প্রকার। … Read more

নিত্যবৃ্ত্ত অতীত কাল কাকে বলে?

অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন – আমরা রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

ঘটমান অতীত কাল কাকে বলে?

অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয় নি -ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।যেমন –কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আমরা তখন বই পড়ছিলাম। বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

error: Content is protected !!