কর্মবাচ্যের ধাতু কাকে বলে?

মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যথা – দেখ্ + আ = দেখা; কাজটি ভালো দেখায় না। হার্ + আ = হারা; যা কিছু হরায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।

প্রযোজক ধাতু কাকে বলে?

মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু গঠিত হয়। যেমন – কর্ + আ = করা (এখানে ‘করা’ একটি ধাতু)।  যেমন – সে নিজে করে না, আর একজনকে দিয়ে করায়।অনুরূপভাবে – পড় + আ = পড়া; তিনি ছেলেকে পড়াচ্ছেন।

নাম ধাতু কাকে বলে?

বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তাই নাম ধাতু। যেমন – সে ঘুমাচ্ছে। ‘ঘুম’ থেকে নাম ধাতু ‘ঘুমা’। ‘ধমক্’ থেকে নাম ধাতু ‘ধমকা’। যেমন – আমাকে ধমকিও না।

যৌগিক শব্দ কাকে বলে?

যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।যেমন – গায়ক = গৈ + ণক (অক) – অর্থ : গান করে যে।কর্তব্য = কৃ + তব্য – অর্থ : যা করা উচিত।বাবুয়ানা = বাবু + আনা – অর্থ : বাবুর ভাব।মধুর = মধু + র – অর্থ : মধুর মতো মিষ্টি গুণযুক্ত। যৌগিক … Read more

সংযোগমূলক ধাতু কাকে বলে?

বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে, কর্, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তা-ই সংযোগমূলক ধাতু। যেমন – যোগ (বিশেষ্য পদ) + কর্ (ধাতু) = ‘যোগ কর’ (সংযোগমূলক ধাতু)। 

রূঢ়ি শব্দ কাকে বলে?

যে শব্দ প্রত্যয় বা উপসর্গ  যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন – হস্তী = হস্ত + ইন, অর্থ হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়। গবেষণা (গো + এষণা) অর্থ – গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যায়ন ও পর্যালোচনা।

error: Content is protected !!