অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলো হলো- নং   অবাত শ্বসন সবাত শ্বসন  ১ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়।  ২ শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়।  ৩ দুই ধাপে সংঘটিত হয়। চার ধাপে সংঘটিত হয়।  ৪ বিভিন্ন জৈব, যৌগ,  CO2 ও সামান্য শক্তি উৎপাদিত হয়। পানি,  CO2 ও  বিপুল পরিমাণ শক্তি … Read more

ডায়রিয়া কি? ডায়রিয়া রোগের কারণ ও লক্ষণসমূহ

ডায়রিয়া কারো যদি দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হয় তাহলে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে।  ডায়রিয়া রোগের কারণ দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়া রোগের লক্ষণ

শস্য স্যালাইন কাকে বলে?

শস্য স্যালাইন হলো সম্প্রতি আবিষ্কৃত বাড়িতে তৈরিযোগ্য খাবার স্যালাইন। এক লিটার পানি, ৫০ গ্রাম চালের গুঁড়া, এক চিমটি লবণ মিশিয়ে এ স্যালাইন তৈরি করা হয়।

খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়?

জীবদেহের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি এবং অন্যন্য জৈবিক কার্য সুষ্ঠভাবে সম্পাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয়, স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব-রাসায়নিক পদার্থ হলো খাদ্যপ্রাণ। খাদ্যপ্রাণ এক প্রকার জৈব অনুঘটক। এটি জীবদেহে কোনো শক্তি উৎপন্ন করে না। সাধারণত খাদ্যপ্রাণ উদ্ভিদদেহে সংশ্লেষিত হয়। এটি বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে।

মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের ও কী কী?

মানুষের স্থায়ী দাঁত চার ধরনের। যথাঃ- কর্তন দাঁতঃ এই দাঁত দিয়ে খাবার কেটে টুকরা করা হয়।ছেদন দাঁতঃ এই দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়।অগ্রপেষণ দাঁতঃ এই দাঁত দিয়ে চর্বণ, পেষণ উভয় কাজ করা হয়।পেষণ দাঁতঃ এই দাঁত খাদ্যবস্তু চর্বণ ও পেষণে ব্যবহৃত হয়।

আলসার কী?

আলসার হল আমাদের শরীরের কোনও অংশে ত্বক বা ঝিল্লির উপরের স্তরের ক্ষত। সাধারণত পেট বা অন্ত্রে আলসার হওয়াকে পেপটিক আলসার বলা হয়। এই আলসারগুলি সাধারণত হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া বা অ্যাসপিরিন ও আইবুপ্রোফেনের মতো কিছু ওষুধের কারণে হয়। আলসারের লক্ষণগুলির মধ্যে রয়েছে পেটে জ্বালাপোড়া, অম্বল উঠা, বমিভাব, বমি, খাবার হজম না হওয়া ইত্যাদি। কখনও … Read more

ক্লোরোসিস কাকে বলে? ক্লোরোসিস কি? ক্লোরোসিসের কারণ | ক্লোরোসিসের চিকিৎসা

উদ্ভিদে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে উদ্ভিদের পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই ক্লোরোসিস বলা হয়। উদ্ভিদবিজ্ঞানে, ক্লোরোসিস এমন একটি অবস্থা যখন পাতায় অপর্যাপ্ত ক্লোরোফিল তৈরি হয়। যেহেতু ক্লোরোফিল পাতার সবুজ রঙের জন্য দায়ী, তাই ক্লোরোটিক পাতা ফ্যাকাশে, হলুদ বা হলদে-সাদা। আক্রান্ত গাছের সালোকসংশ্লেষনের … Read more

কোন প্রোটোজোয়ার আক্রমণে আমাশয় হয়?

আমাশয়, একটি সাধারণ পরিপাকতন্ত্রের রোগ, বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম একটি হল প্রোটোজোয়া নামক এককোষী জীবের সংক্রমণ। প্রোটোজোয়া বিভিন্ন ধরনের হয় এবং এর মধ্যে কিছু প্রজাতি মানুষের দেহে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। আমাশয়ের ক্ষেত্রে, এন্টামিবা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়াটি বিশেষভাবে দায়ী। এই প্রোটোজোয়াটি মল-মুখ দূষণের মাধ্যমে দেহে প্রবেশ করে এবং অন্ত্রে … Read more

error: Content is protected !!