বেসাল মেটাবলিক রেট কাকে বলে?

বেসাল মেটাবলিক রেট (BMI) হলো পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাপ। বেসাল মেটাবলিক রেট-এর মান হতে একজন সুস্থ ব্যক্তির কতটুকু ক্যালরি প্রয়োজন তা নির্ণয় করা যায়। বেসাল মেটাবলিক রেট-এর মান বয়স, লিঙ্গ, খাদ্যাভ্যাস ও শরীরের গঠনের উপর নির্ভর করে।

উদ্ভিদ পুষ্টি কাকে বলে?

উদ্ভিদ মাটি ও পরিবেশ থেকে তার স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য যেসব পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে তাই উদ্ভিদ পুষ্টি।

টক্সিক গলগণ্ড কাকে বলে?

অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরনের ফলে যে গলগণ্ড রোগ হয় তাই টক্সিক গলগণ্ড। এ রোগের লক্ষণগুলো হলো- হৃদস্পন্দন বৃদ্ধি, বুক ধড়ফড় করা, ক্ষধা বেড়ে যাওয়া ও অধিক ঘাম হওয়া। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দ্বারা এ রোগ প্রতিরোধ করা যায়।

হ্যারিস বেনেডিক্ট সূত্র কি?

পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানবশরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে বিএমআর। এর সমকীকরণ লিঙ্গ ও বয়সভেদে পৃথক হওয়ার বিএমআই মান বের করা একটু কঠিন। তাই বিএমআর সম্পর্কে সঠিক ধারণা পেতে যে সূত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাই হ্যারিস বেনেডিক্ট সূত্র।

উদ্ভিদের মাইক্রোউপাদান কাকে বলে?

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোউপাদান বলে। মাইক্রোউপাদান ৬টি। যথা- জিংক(Zn), ম্যাংগানিজ(Mn), মোলিবডেনাম(Mo), বোরন(B), কপার(Cu) এবং ক্লোরিন(Cl) ইত্যাদি।

আমিষে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?

আমিষ বা প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি দেহকোষ গঠন, মেরামত এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আমিষের মূল উপাদান হল অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে আমিষ অণু গঠন করে। এখানেই নাইট্রোজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি অ্যামিনো অ্যাসিডের গঠনে একটি নাইট্রোজেন পরমাণু থাকে। ফলে আমিষের মোট ওজনের একটি … Read more

ভিটামিনের শ্রেণিবিভাগ

ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা-১. চর্বিতে দ্রবণীয় ভিটামিনঃ ভিটামিন এ, বি, ই এবং কে।২. পানিতে দ্রবণীয় ভিটামিনঃ ‘ভিটামিন বি কমপ্লেক্স’ ও ‘ভিটামিন সি’।

error: Content is protected !!