INFS এর পূর্ণরূপ কি?

INFS এর পূর্ণরূপ হলো The Institute of Nutrition and Food Science. INFS মূলত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা, শিক্ষা এবং নীতিগত পরামর্শ দেওয়ার কাজ করে। এই ইনস্টিটিউটটি পুষ্টি ও খাদ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা করে এবং সেইসঙ্গে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। INFS-এর গবেষণা কার্যক্রমের মধ্যে রয়েছে পুষ্টি … Read more

আত্তীকরণ কী?

শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতিই হলো আত্তীকরণ। আত্তীকরণ শব্দটি বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন অর্থ বহন করে। সাধারণভাবে, কোনো কিছুকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করা বা একীভূত করার প্রক্রিয়াকেই আত্তীকরণ বলে। আত্তীকরণ হলো জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেখানে কোষের ভিতরে খাদ্যের জটিল অণুগুলোকে সরল অণুতে পরিণত করা হয়। এই সরল অণুগুলো কোষের বিভিন্ন কাজে ব্যবহৃত … Read more

অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?

অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃক্ষরা হিসেবে পরিপাকের সময় এনজাইম নিঃসৃত করে। আবার অন্তঃক্ষরা হিসেবে বিভিন্ন হরমোন নিঃসৃত করে। এ কারণেই অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।

ডায়রিয়া রোগটি বিপদজনক কেন?

ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। এজন্য দেহের পানি কমে যায় এবং রোগী দুর্বল হয়ে পড়ে। ফলে দেহে পানি ও লবণের স্বল্পতা দেখা দেয়। পানি স্বল্পতার দরুন রোগী মারাও যেতে পারে। এই কারণেই ডায়রিয়া রোগটি বিপদজনক।

গ্যাসট্রিক আলসার কি?

আলসার হলো পাকস্থলির প্রদাহ বা ক্ষত। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলিতে অম্লের আধিক্য ঘটে। অনেকদিন ধরে এ অবস্থা চলতে থাকলে পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে। এ রোগে পেটের ঠিক মাঝখানে একঘেয়ে ব্যাথা অনুভব হয়। এ রোগের প্রতিকারের জন্য নিয়মিত সহজপাচ্য খাদ্যগ্রহণ এবং অধিক তেল ও মশলাযুক্ত খাদ্য পরিহার করা … Read more

error: Content is protected !!