থাইরয়েড সমস্যা কি?

থাইরয়েড হরমোনের ঘাটতি জনিত সমস্যাই হলো- থাইরয়েড সমস্যা। এ সমস্যার ফলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়, চামড়া খসখসে ও চেহারা গোলাকার হয়ে যায়। গলগণ্ড ও একধরনের থাইরয়ের সমস্যা। আয়োডিনযুক্ত লবণ খাওয়া, সামুদ্রিক মাছ খাওয়া ইত্যাদির মাধ্যমে এ সমস্যা হতে পরিত্রাণ পাওয়া যায়।

গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?

প্রাণিদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক শক্তির প্রয়োজন হলে গ্লাইকোজেন শর্করায় পরিণত হয়ে প্রয়োজনীয় শক্তি যোগায়। এছাড়াও রক্তে কখনও গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় ও রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। এ সকল কারণে গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয়।

আইলেটস্ অব ল্যাংগারহ্যানস কাকে বলে?

আইলেটস্ অব ল্যাংগারহ্যানস অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত এক ধরনের নালিবিহীন গ্রন্থি, যা শরীরে শর্করার বিপাক নিয়ন্ত্রণ করে। এর নালিহীন কোষগুলি হতে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এনামেল কাকে বলে?

মানবদেহের সবচেয়ে শক্ত অংশ দাঁত। প্রতিটি দাঁত চারটি উপাদান, ডেন্টেন, এনামেল, দন্তমজ্জা ও সিমেন্ট নিয়ে গঠিত। দাঁতের মুকুট অংশে ডেন্টেনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লোরাইড দিয়ে গঠিত।

পরিপাকের সাথে দাঁতের সম্পর্ক কি?

মানুষের মুখ গহ্বরে অবস্থিত দাঁতের সাথে পরিপাকের সরাসরি সম্পর্ক না থাকলেও, দাঁত খাদ্যদ্রব্যেকে ছেঁড়া, কাটা, ছোট ছোট টুকরায় পরিণত করা এবং পেষণ করতে অংশ নেয়। ফলে খাবারের বড় টুকরা লালারসের সাথে মিশতে ও গলাধঃকরণ করতে সুবিধা হয়। এভাবেই বিভিন্ন প্রকার দাঁত পরিপাকে ভূমিকা রাখে।

রাতকানা কাকে বলে?

রাতকানা এক ধরনের রোগ যার ফলে স্বল্প আলোকে ভালো দেখা যায় না, চোখে সবকিছু ঝাপসা দেখা যায়। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়।

error: Content is protected !!