খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন?

খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অগ্ন্যাশয় থেকে যে অগ্ন্যাশয় রস বের হয় তাতে সব ধরনের খাদ্য পরিপাককারী এনজাইমসমূহ থাকে। ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক এনজাইম অগ্ন্যাশয় রসে থাকে, যা আমিষ, স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এ সকল পরিপাককারী এনজাইম থাকার ফলে অগ্ন্যাশয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয় কেন?

উন্নত প্রাণিদের অগ্রমস্তিষ্কে অবস্থিত সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র গ্রন্থিটি হলো পিটুইটারী গ্রন্থি। পিটুইটারী গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক। এরা অন্যান্য হরমোন নিঃস্রাবী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয়।

ব্লাড প্রেসার কাকে বলে?

রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি করে তাই ব্লাড প্রেসার। হৃদপিন্ডের সংকোচনের যে অবস্থায় রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে তাকে সিস্টোলিক চাপ বলে এবং প্রসারণ অবস্থায় রক্তচাপ সর্বনিম্ন থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্ফিগমোম্যানোমিটার এর সাহায্যে রক্তচাপ মাপা হয়।

রক্ত জমাট বাধানোতে অনুচক্রিকার ভূমিকা

অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন – ফাইব্রিনোজেনকে ফ্রাইব্রিন জালকে পরিণত করে রক্ত জমাট বাধায়।

বৈষম্যভেদ্য পর্দা কাকে বলে?

বৈষম্যভেদ্য পর্দা হল এমন একটি পর্দা যার মধ্য দিয়ে সব ধরনের কণা অবাধে চলাচল করতে পারে। এই পর্দার কোনো ছিদ্র বা ফাঁক থাকে না যা কোনো নির্দিষ্ট আকারের কণাকে আটকে রাখতে পারে। যে পর্দার ভিতর শুধু দ্রাবক প্রবেশ করতে পারে কিন্তু দ্রব প্রবেশ করতে পারে না তাই বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দার ব্যবহার বৈষম্যভেদ্য পর্দা হল … Read more

অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কী?

অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশির ভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। হিমোগ্লোবিন + অক্সিজেন →  অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ) রক্ত কৈশিকনালিতে পৌছার পর অক্সিজেন পৃথক হয়ে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অক্সিহিমোগ্লোবিন →  মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন।

থ্রম্বোসাইট কাকে বলে?

থ্রম্বোসাইট এর বাংলা প্রতিশব্দ অণুচক্রিকা, যা এক ধরনের রক্তকণিকা। যে রক্তকণিকা রক্ত তঞ্চন করে বা জমাট বাঁধানোতে সাহায্য করে তাকে থ্রম্বোসাইট বা অণুচক্রিকা বলে। রক্তে এ কণিকা নির্দিষ্ট পরিমাণে না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না। ফলে অনেক রোগীর প্রাণনাশের আশঙ্খা থাকে।

শীতকালে রেইনট্রি গাছের পাতা ঝরে পড়ে কেন? ব্যাখ্যা কর।

উদ্ভিদ প্রধানত মূল দ্বারা তার প্রয়োজনীয় পানি শোষণ করে এবং প্রয়োজনের অতিরিক্ত পানি পাতার স্টোমাটা ও কাণ্ডের লেন্টিসেল দ্বারা প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়। কিন্তু প্রস্বেদন বেশি হলে উদ্ভিদে প্রয়োজনীয় পানি ও খনিজের ঘাটতি দেখা দেবে। রেইনট্রি গাছের পাতার সংখ্যা বেশি থাকায় প্রস্বেদনের হার বেশি। প্রস্বেদনের অতিরিক্ত হার এর ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্যই শীতকালে রেইনট্রি … Read more

error: Content is protected !!