হররা টানা কী ব্যাখ্যা কর।

পুকুরে দ্রবীভূত বিষাক্ত গ্যাস দূর করতে হররা টানা হয়। একটি মোটা দড়ির সাথে ছোট ছোট দড়ি দ্বারা ইট ঝুলিয়ে বেঁধে দিয়ে হররা তৈরি করা হয়। পুকুরের তলদেশে ২০-২৫ সেমি এর অধিক কাদা থাকলে এবং বেশি পরিমাণ আবর্জনা ও লতাপাতা পচনের ফলে পুকুরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। এতে করে পুকুরের পানি বিষাক্ত হয়ে মাছ মারা যায়। … Read more

চলমান খরচ বলকে কী বোঝ?

খামারে বাচ্চা ক্রয় থেকে শুরু করে দৈনন্দিন যেসব খরচ হয় তাকে চলমান খরচ বলে। চলমান খরচের মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, চলতি বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার (মুরগির বিছানা), শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য।

স্থায়ী খরচ কী?

খামারে বাচ্চা তোলার আগে জমি, মুরগির ঘর, আসবাবপত্র, ব্রুডার যন্ত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র, ড্রাম ও বালতি ইত্যাদি খাতসমূহে যে সমস্ত খরচ হয় তাকে স্থায়ী খরচ বলে।

বাংলাদেশে পারিবারিকভাবে ছাগল পালন লাভজনক কেন?

বাংলাদেশে পারিবারিকভাবে ছাগল পালন খুবই লাভজনক। নিচে এর কারণগুলো দেওয়া হলো: ১) ছাগল দ্রুত প্রজননের উপযুক্ত হয়।২) এরা একসাথে ২-৩টি বাচ্চা দেয়।৩) কম সময়ে (৮ মাস) পুরুষ ছাগল বাজারজাত করা যায়।৪) ছাগল পালনে কম জায়গা ও খাদ্যের প্রয়োজন হয়।৫) বাড়ির মহিলা ও যুবকেরা সহজেই ছাগল পালন করতে পারে।

পারিবারিক দুগ্ধ খামার কী?

নিজ বাড়িতে নিজস্ব পরিবেশে গাভি পালনের মাধ্যমে পরিবারের দুধের চাহিদা মেটাতে ও আয়ের পথ সুগমে দুগ্ধ খামার স্থাপনকে পারিবারিক দুগ্ধ খামার বলে। পারিবারিক দুগ্ধ খামার প্রয়োজন কেন? পারিবারিক দুগ্ধ খামারের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো: ১) পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা যায়।২) ভূমিহীন ও প্রান্তিক চাষিদের আয় বাড়ানো যায়।৩) পরিবারের পুষ্টি ও বাড়তি আয়ের ব্যবস্থা করা … Read more

মাছ খাবি খায় কেন?

পানিতে অক্সিজেনের অভাবে মাছ খাবি খায়। অনেক সময় ফাইটোপ্লাংকটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের অভাবে অক্সিজেন তৈরি করতে পারে না। ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আবার পুকুরের তলায় অতিরিক্ত কাদার উপস্থিতি, জৈব পদার্থের পচন, বেশি সার প্রয়োগ, ঘোলাত্ব, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হয়। এর ফলে মাছ মারা যায়। অক্সিজেনের অভাবে মৃত … Read more

error: Content is protected !!