সাধারণ তাপমাত্রায় দুধ টক স্বাদযুক্ত কেন?

সাধারণ তাপমাত্রায় জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করে তাই দুধ সঠিকভাবে সংরক্ষণ না করলে নষ্ট হয়ে টক স্বাদযুক্ত হয়ে যায়। দুধের রাসায়নিক পরিবর্তন খুব সহজে ঘটে। দীর্ঘ সময় দুধ কাঁচা অবস্থায় থাকলে দুধের গুণাগুণ ও পুষ্টিমান নষ্ট হয়ে যায়। কারণ সাধারণ তাপমাত্রায় বিভিন্ন জীবাণু দুধের ল্যাকটিক এসিড উৎপন্ন করে। ফলে দুধ টক স্বাদযুক্ত ও নষ্ট হয়ে যায়।

সকাল বেলা মাছ খাবি খাওয়ার কারণ কি?

সকাল বেলা মাছ খাবি খাওয়ার কারণ হলো পানিতে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব। পুকুরের তলায় অতিরিক্ত কাদার উপস্থিতি, জৈব পদার্থের পচন, পানিতে বেশি সার প্রয়োগ, ঘোলাত্ব, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হয় এবং এ সমস্যা দেখা যায় অর্থাৎ মাছ খাবি খায়। এর ফলে মাছ ও চিংড়ি মারা যায়। অক্সিজেনের অভাবে মৃত মাছের মুখ ‘হা’ … Read more

পাস্তুরিকরণ বলতে কী বোঝ?

অতি উচ্চ তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা ব্যবহার করে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরিকরণ। পাস্তুরিকরণের মাধ্যমে ল্যাকটিক এসিড প্রস্তুতকারী জীবাণুর সংখ্যা কমিয়ে দুধের সংরক্ষণকাল দীর্ঘায়িত করা যায়, ক্ষতিকর জীবাণু ও এনজাইম বিনষ্ট হয় এবং সর্বোপরি দুধের গুণগত মান সংরক্ষণ করা যায়। তাই দুধ পাস্তুরিকরণ করতে হয়।

পারিবারিক কৃষি খামার কী?

বাংলাদেশের কৃষক পরিবার নিজেদের পুষ্টি ও আর্থিক চাহিদা মেটানোর জন্য যে খামারের মাধ্যমে শস্য, শাকসবজি, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদন করে তাকে পারিবারিক কৃষি খামার বলে।

কৃষিতত্ত্বের ইতিহাস বর্ণনা করুন

প্রথমেই কৃষিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ শব্দ Cereal এর উল্লেখ করতে হয়। এই শব্দটি রোমান দেবী Ceres এর সম্মানার্থে আয়োজিত উৎসব Cerealia হতে উদ্ভূত। Ceres শব্দের অর্থ প্রাচুর্যের দেবী (Goddess of Plenty)। অনুমান করা হয় যে, খ্রিস্টপূর্ব ৫০০ সালের দিকে গ্রিসে এক ভয়াবহ খরার দরুন অজন্মা দেখা দেয়। এ অজন্মার কবল হতে রক্ষা পাওয়ার জন্য এসময় হতেই … Read more

কৃষিবিজ্ঞান বলতে কি বুঝায়?

বিজ্ঞানের যে শাখা মানুষের উপকারী উদ্ভিদ ও প্রাণীর অবস্থান, উৎপাদন, উন্নয়ন, সংরক্ষণ, বাজারজাতকরণ, ব্যবহার প্রণালী, অর্থনৈতিক উপযোগিতা, প্রক্রিয়াজাতকরণ, সম্প্রসারণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে তাকে কৃষিবিজ্ঞান বলে। Agriculture Science-এর agriculture শব্দটি গ্রিক শব্দ হতে উদ্ভূত – ager (field বা জমি) এবং cultura (cultivation বা চাষ)। অর্থাৎ জমি চাষ করে ফসল উৎপন্ন করবার পদ্ধতিকে কৃষি … Read more

error: Content is protected !!