রবি ঋতু ও খরিপ ঋতুর মধ্যে পার্থক্য

নিম্নে রবি ঋতু ও খরিপ ঋতুর মধ্যে পার্থক্য দেয়া হলো: রবি ঋতু খরিপ ঋতু ১. নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ ঋতু বিস্তৃত। ১. মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এ ঋতু বিস্তৃত। ২. তাপমাত্রা কম থাকে। ২. তাপমাত্রা বেশি থাকে। ৩. বৃষ্টিপাত হয় না বললেই চলে। ৩. বৃষ্টিপাত হয়। ৪. পানি সেচের দরকার … Read more

গাভীর কৃত্রিম প্রজনন প্রয়োজন কেন?

কৃত্রিমভাবে সংগৃহীত ও প্রক্রিয়াজাত ষাঁড়ের বীর্য বা সিমেন দ্বারা গাভিকে কৃত্রিম প্রজনন করানো হয়। আমাদের দেশে দুধ ও মাংস উৎপাদনের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম। কৃত্রিম প্রজননের মাধ্যমে স্বল্প সময়ে পছন্দমতো সংকর জাতের বাচ্চা উৎপাদন করা যায়। এসব উন্নত জাতের বাছুরের উৎপাদন ক্ষমতা বেশি হয় ফলে খামার মালিক আর্থিকভাবে লাভবান হয়। দুধ ও মাংসের ঘাটতি … Read more

বাংলাদেশে ভেড়া পালন জনপ্রিয় নয় কেন?

ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয়। বাংলাদেশের ভেড়া মোটা পশম উৎপাদন করে। তাই এরা পশমের জন্য জনপ্রিয় নয়। পৃথিবীর শীত প্রধান দেশগুলোতে ভেড়ার পশম মূল্যবান ও জনপ্রিয়। কিন্তু মোটা পশম কার্পেট তৈরির জন্য ব্যবহৃত হয়। ভেড়ার এত গুণাগুণ থাকা সত্ত্বেও চারণভূমি ও উদ্যোগের অভাবে ভেড়ার পালন জনপ্রিয় হয়ে উঠেনি।

খামারের স্থান নির্বাচনের সময় কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হয়?

পারিবারিক দুগ্ধ খামার স্থাপনের অন্যতম বিবেচ্য দিক হচ্ছে স্থান নির্বাচন। খামারের স্থান হতে হবে অপেক্ষাকৃত উঁচু ও শুষ্ক ভূমিতে। খামার বসতবাড়ি থেকে দূরে রাখতে হবে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে। খামারে পানি ও পশু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। খামার করতে হবে এমন স্থানে যেখানে পণ্যের চাহিদা থাকে ও বাজার ব্যবস্থা অনুকূলে থাকে।

ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অধিক লাভজনক কেন?

পারিবারিকভাবে ব্লাক বেঙ্গল ছাগল পালন খুবই লাভজনক। নিচে এর কারণগুলো দেওয়া হলো:১) ব্ল্যাক বেঙ্গল ছাগল দ্রুত প্রজননের উপযুক্ত হয়।২) এরা একসাথে ২-৩টি বাচ্চা দেয়।৩) কম সময়ে (৮ মাস) পুরুষ ছাগল বাজারজাত করা যায়।৪) ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে কম জায়গা ও খাদ্যের প্রয়োজন হয়।৫) বাড়ির হিলা ও যুবকেরাই এ ছাগল পালন করতে পারে। তাই ব্ল্যাক বেঙ্গল … Read more

দুধ সংরক্ষণের সনাতন পদ্ধতি

দুধ সংরক্ষণের সনাতন পদ্ধতি হলো দুধ তাপ দ্বারা ফুটিয়ে সংরক্ষণ করা। পারিবারিকভাবে এটি সবচেয়ে সহজ পদ্ধতি। একবার গরম করলে ৪ ঘণ্টা ভালো থাকে। তাই ৪ ঘণ্টা পর পর ২০ মিনিট করে ফুটালে প্রায় সব সময় রোগ উৎপাদনকারী জীবাণু ধ্বংস প্রাপ্ত হয়। তবে এতে দুধের পুষ্টিমান কিছুটা কমে যায়। কেননা উচ্চতাপ প্রক্রিয়ায় কিছু সংখ্যক ভিটামিন ও … Read more

পোল্ট্রি চাষে প্রশিক্ষণ জরুরি কেন?

সফলভাবে পারিবারিক পোল্ট্রি পালনের জন্য প্রশিক্ষণ থাকা জরুরি। বিশেষ করে পোল্ট্রির জাত, বাসস্থান, খাদ্য ব্যবস্থাপা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদান কর্মসূচি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। কারণ এসব ক্ষেত্রে প্রশিক্ষণ না থাকলে পোল্ট্রি ব্যবসা লাভজনক করা যায় না। তাই পোল্ট্রি চাষে প্রশিক্ষণ জরুরী।

শালদুধ কী এবং এর উপকারিতা কী?

গাভি প্রসবের ৫-৭ দিন পর্যন্ত যে দুধ দেয় তাকে শাল দুধ বলে। প্রসবের পর বাছুরকে শাল দুধ খাওয়াতে হয়, কারণ এই শাল দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। অর্থাৎ বাছুরের বেড়ে উঠার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান শাল দুধের মধ্যে বিদ্যমান।

error: Content is protected !!