মেজারিং সিলিন্ডারে নির্ভুল পরিমাপের জন্য করণীয় কী?

মেজারিং সিলিন্ডারের সাহায্যে তরল পদার্থের তরল পদার্থের পরিমাণ করা হয় নির্ভুল পরিমাপের ক্ষেত্রে রঙিন তরলের (ব্রোমিন) উপরের তলের পাঠ এবং স্বচ্ছ তরলের ক্ষেত্রে নিচের তরলের পাঠ নেয়া হয়। এ নিয়মের ব্যতিক্রম ঘটলে তরলের পরিমাপে ভুল আসতে পারে। তাছাড়া তরল নেয়ার সময় ফানেল ব্যবহার করতে হবে যাতে সিলিন্ডারের গায়ে লেগে থাকা তরল পাঠে তারতম্য ঘটাতে না … Read more

ল্যাবরেটরিতে নিরাপদ কম্বল ব্যবহার করা হয় কেন?

ল্যাবরেটরিতে নিরাপদ কম্বল ব্যবহার করা হয়, কারণ যদি আগুন ধরে যায় তবে উক্ত কম্বল দিয়ে চেপে ধরে আগুন ধরে নিভানোর চেষ্টা করতে হবে।এটি ফায়ার ঘণ্টার পাশে লাল বাক্সে রাখতে হবে।

ব্যুরেট রিডিং নেওয়ার পদ্ধতি

ব্যুরেট পাঠ নেওয়ার পূর্বে পাতিত পানি যোগ করে ভালোভাবে রিঞ্জ করতে হবে। স্টপকর্ক বন্ধ করে ব্যুরেটের প্রয়োজনীয় অংশ ফানেলের সাহায্যে বিকারক দ্বারা পূর্ণ করতে হবে। এর ব্যুরেটের উচ্চতা ঠিক রেখে প্রাথমিক পাঠ নিতে হবে। পাঠ গ্রহণের সময় lower meniscus নিতে হবে। এরপর প্রয়োজনীয় পরিমাণ বিকারক ব্যুরেট হতে নেওয়া হলে ব্যুরেটের শেষ পাঠ গ্রহণ করতে হবে।

বিকার তৈরিতে বোরোসিলিকেট গ্লাস ব্যবহার করা হয় কেন?

বোরো সিলিকেটের তৈরি গ্লাস অধিক টেকসই এবং তাপ প্রয়োগে এদের খুব কম প্রসারণ ঘটে ফলে এরা তাপে সহজে ফেটে যায় না, এদেরকে অনেক সময় পাইরেক্স গ্লাস বলা হয়ে থাকে।সুতরাং অধিক স্থায়িত্ব এবং প্রসারণ সহগ কম হওয়ায় বিকার তৈরিতে বোরো সিলিকেট গ্লাস ব্যবহৃত হয়।

ল্যাবরেটরিতে মাস্ক পরা জরুরি কেন?

ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষায় বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়। মাস্ক ব্যবহার করলে এ গ্যাসগুলো শ্বাস-প্রশ্বাসে আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। ফলে এ সকল গ্যাসের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব।তাই ল্যাবরেটরিতে মাস্ক পরা জরুরি।

বিপদ সংকেত কী?

রাসায়নিক দ্রব্যের সম্ভাব্য বিপদ নির্দেশক আন্তর্জাতিক স্বীকৃত চিহ্নসমূহকে বিপদ সংকেত বলে।

error: Content is protected !!