ব্যুরেট কী? ব্যুরেট কাকে বলে?

ব্যুরেট হচ্ছে স্টপকর্ক যুক্ত ও সুষম ছিদ্র বিশিষ্ট দাগাংকিত একটি কাঁচনল যাতে অজানা বা জানা দ্রবণ নিয়ে টাইট্রেশনের মাধ্যমে অপরটির ঘনমাত্রা নির্ণয় করা হয়।নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থ কোথাও স্থানান্তর করতে ব্যুরেট ব্যবহার করা হয়। এর সাহায্যে  1 মি.লি. এর 10 ভাগের একভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করা যায়। ব্যুরেট ব্যবহার করার জন্য প্রথমে একে পরিষ্কার … Read more

ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রীকে কেন পরিষ্কার করে রাখা হয়?

পরীক্ষাগারে গ্লাস সামগ্রীকে পরিষ্কার রাখার কারণগুলো হলো – ১) অপরিষ্কার পাত্রে বিক্রিয়া ঘটালে / অপরিষ্কার পাত্র নিয়ে কাজ করলে পরীক্ষার ফলাফল সঠিক পাওয়া যায় না।২) অনেক কাচপাত্র মূল্যাবান যেগুলো পরিষ্কার না করলে নষ্ট হয়ে যেতে পারে।

পরিমাপক ফ্লাস্ক কী?

চোঙাকৃতির এক মুখ বন্ধ ও অন্য মুখ খোলা মিলিলিটারে দাগাঙ্কিত মোটা কাচনল যার সাহায্যে ল্যাবরেটরিতে তরল পরিমাপ করা হয় তাকে পরিমাপক ফ্লাস্ক বলে।

ব্যুরেট পাঠ নেওয়ার সময় তরলের নিম্নতর মিনিসকাস ব্যুরেটের দাগ ও চোখের দৃষ্টিরেখা ভিন্ন সরলরেখায় হলে কী সমস্যা হত – ব্যাখ্যা কর।

ব্যুরেটে রক্ষিত দ্রবণের পরিমাণ বা আয়তনের পাঠ নেওয়ার সময় তরলের নিম্নতর মিনিসকাস, ব্যুরেটের দাগ ও চোখের দৃষ্টিরেখা একই সমতলে থাকতে হবে। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে ব্যুরেটে রক্ষিত দ্রবণের আয়তন গঠিত হবে না এবং বিক্রিয়ার সময় কম বা বেশি যৌগ ব্যবহৃত হবে।  সুতরাং বিক্রিয়ার ফলাফলে ভিন্নতা দেখা দিবে।

পরীক্ষাগারে প্রাইমারী স্ট্যান্ডর্ড পদার্থ বলতে কী বোঝায়?

যে সব পদার্থের দ্রবণের ঘনমাত্রা বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত যাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে তাদেরকে প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে।  যেমনঃ K2Cr2O7, Na2CO3। এজন্যই এই দ্রবণগুলো প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়।

পরীক্ষাগারে প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যসমূহ ব্যাখ্যা কর।

প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্য তিনটি – জীবন রক্ষাঃ প্রতিটি প্রাথমিক মেডিকেল সহায়তার প্রধান লক্ষ্যই হচ্ছে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষা। অধিকতর ক্ষতির আশঙ্কা নিরোধঃ এতে বাহ্যিক ফ্যাক্টর বিবেচনা করে আক্রান্ত ব্যক্তিকে অন্যত্র সরিয়ে ক্ষতির হাত থেকে রক্ষা করা হয় এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা কৌশলগুলো প্রয়োগ করে বিপদজ্জনক রক্তপাত থেকে রক্ষা করা হয়। নিরাময় উন্নীতকরণঃ আক্রান্ত ব্যক্তিকে ফার্স্ট এইড প্রক্রিয়ায় … Read more

বিকারের দ্রবণকে তাপ দেওয়ার কৌশল কী?

বিকারের অভ্যন্তরস্থ দ্রবণকে উত্তপ্ত করতে হলে ত্রিপদী স্ট্যান্ডের উপর রক্ষিত তারজালির ওপর রেখে করতে হবে – কোনো মতেই সরাসরি উন্মুক্ত শিখায় তাপ দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা পানিগাহে উষ্ণকরণ। তাপ দেওয়ার সময় বিকারে রক্ষিত দ্রবণ বা তরল শুকিয়ে যেন না যায় তা লক্ষ রাখতে হবে। স্বল্প পরিমাণ তরল অবশিষ্ট থাকা অবস্থায় তাপ … Read more

error: Content is protected !!