রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কী? রাসায়নিক দ্রব্য সংরক্ষণের উদ্দেশ্য | রাসায়নিক দ্রব্য সংরক্ষণের সাধারণ নীতি

রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কী? ঝুঁকিপূর্ণ ও বিপদজনক রাসায়নিক দ্রব্যগুলো নিরাপদ ও গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করাকে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বলে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণের উদ্দেশ্য রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য বিভিন্ন নীতি এবং পদ্ধতি রয়েছে। এই নীতি এবং পদ্ধতিগুলি রাসায়নিক দ্রব্যের ধরন, পরিমাণ, এবং ব্যবহারের উপর নির্ভর করে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য কিছু সাধারণ নীতি রাসায়নিক … Read more

Mg লবণ শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না কেন?

Mg তুলনামূলকভাবে ছোট। এর ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে থাকে। এর ফলে শিখার অল্প তাপমাত্রায় ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে না। ফলে শক্তি বিকীর্ণ হয় না। এর ফলে ম্যাগনেসিয়াম (Mg) লবণ শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না।

বুনসেন বার্নারের দুটি নিরাপত্তা কৌশল

বুনসেন বার্নারের উল্লেখযোগ্য দুটি নিরাপত্তা কৌশল নিম্নরূপ – ১) বার্নার ব্যবহারের পর সাথে সাথেই গ্যাসের চাবি বা সুইচ বন্ধ করতে হবে।২) বার্নারের Air Hole বা বায়ু ছিদ্রটি যেন সব সময়ই খোলা এবং পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

টেস্টটিউবে তাপ দেয়ার সময় কি কি মনে রাখা উচিত?

টেস্টটিউবে তাপ দেয়ার সময় যে সব ব্যাপার মাথায় রাখা উচিত – ১) ধীরে ধীরে তাপ প্রদান করতে হবে যাতে সুষমভাবে তাপ সঞ্চালিত হয়।২) তাপ দেয়ার সময় জারণ শিখার অগ্রভাগ ব্যবহার করতে হবে।৩) টেস্টটিউবকে বিরামহীনভাবে তাপ দেয়া যাবে না।৪) তরল দ্রবণে তাপ দেয়ার সময় যাতে Bumping না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তড়িৎ লেপন কি?

তড়িৎ লেপন (Electroplating) হলো এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অপেক্ষাকৃত সক্রিয় ধাতুর ওপর অন্য একটি কম সক্রিয় বা কাঙ্ক্ষিত ধাতুর প্রলেপ দেওয়া হয়। সাধারণত লোহা বা তামার মতো কম দামি বা সহজে ক্ষয়প্রাপ্ত হয় এমন ধাতুর তৈরি বস্তুকে জলীয় বাষ্প ও অক্সিজেনের হাত থেকে রক্ষা করতে এর ওপর সোনা, রুপা, নিকেল … Read more

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?

রসায়নে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অন্য একটি কম সক্রিয় মৌল বা যৌগমূলককে তার যৌগ থেকে সরিয়ে নিজে সেই স্থান দখল করে এবং নতুন যৌগ গঠন করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া (Substitution Reaction) বলা হয়। এই প্রক্রিয়ায় সাধারণত একটি পরমাণু বা গ্রুপ অন্য একটি পরমাণু বা গ্রুপকে সরাসরি স্থানচ্যুত করে। এই বিক্রিয়াটি … Read more

মিথেন হাইড্রেট কি?

মিথেন হাইড্রেট হলো বরফের মতো দেখতে এক ধরণের কঠিন স্ফটিক পদার্থ, যার ভেতরে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আটকা পড়ে থাকে। এটি সাধারণত সমুদ্রের তলদেশের পলিস্তরে অথবা মেরু অঞ্চলের হিমশীতল মাটির নিচে (পারমাফ্রস্ট) উচ্চ চাপ এবং অত্যন্ত নিম্ন তাপমাত্রায় গঠিত হয়। এর গঠনের কারণে একে অনেক সময় ‘ফায়ার আইস’ (Fire Ice) বা ‘জ্বলন্ত বরফ’ বলা হয়, … Read more

এক বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে?

বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমান বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশ 0°C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারদস্তম্ভের চাপকে এক বায়ুমন্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার (atm) বলে। বায়ু তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে … Read more

error: Content is protected !!