ক্যাটায়ন কাকে বলে?

তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে ক্যাটায়ন বলে। ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। ক্যাটায়ন প্রোটনের তুলনায় ইলেকট্রন কম থাকায় এর আধান (চার্জ) ধনাত্মক (+) বা Positive। উদাহরণঃ সোডিয়াম মৌলের পরমাণুতে 11টি ইলেট্রন থাকে। এর ইলেকট্রন বিন্যাস – 2, 8, … Read more

রি-সাইকেলিং কী?

ল্যবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে রিসাইকেলিং বা পুনর্ব্যবহার বলে।

পোর্সেলিন লেবেল কী?

সুষমভাবে তাপ সঞ্চালনের উদ্দেশ্যে তারজালিতে  যে পোর্সেলিন লাগানো হয় (যার উপর মূলত গ্লাস সামগ্রী বসানো হয়) তাকে পোর্সেলিন লেবেল বলে।

রাইডার ধ্রুবক কী?

নিক্তির বীমের দৈর্ঘ্যের ওপর প্রতি শতাংশ ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলে।পল-বুঙ্গি ব্যালেন্সের বীমের দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতি শতাংশ ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে আরোহী ধ্রুবক বা রাইডার ধ্রুবক (Rider constant) বলা হয়।  রাইডার ধ্রুবকের মান বীমের ওপর শূন্য (০) এর অবস্থান এবং মোট দাগাঙ্কের ওপর নির্ভর করে।

পিপেট কী?

পিপেট হচ্ছে দ্রবণ স্থানান্তরে ব্যবহৃত দুই মুখ খোলা কাচনল যার নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝ অংশ মোটা বাষ্পের মতো ফুলানো থাকে।নির্দিষ্ট আয়তনের তরল স্থানান্তরের জন্য এটি ব্যবহার করা হয়। এটি সূক্ষ্মভাবে নির্দিষ্ট পরিমাণ তরল দ্রবণ স্থানান্তরে কাজ করে। যার থেকে তরল পদার্থ নিতে হবে তার মধ্যে পিপেটের সরু প্রান্ত চুবিয়ে অপর প্রান্তে মুখ … Read more

ফার্স্ট এইড বক্স কী?

কোনো দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি ও ঔষধপত্র একত্রে যে বক্সে রাখা হয় তাকে ফাস্ট এইড বক্স বলা হয়।

error: Content is protected !!