উপসর্গ কাকে বলে?

উপসর্গ কাকে বলে?বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছ, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের আগে বসে অর্থের পরিবর্তন করে। যেসব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে। যেমনঃ প্র+বাদ= প্রবাদ, অপ+কার=অপকার, অধি+কার=অধিকার, আ+কার=আকার ইত্যাদি। এখানে, বাদ-এর সঙ্গে ‘প্র’ যোগ হয়ে প্রবাদ হয়েছে। কার-এর … Read more

কি খেলে ডায়াবেটিস দ্রুত কমে?

কি খেলে ডায়াবেটিস দ্রুত কমে?ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা এবং নির্দিষ্ট কিছু খাবারকে প্রাধান্য দেওয়া খুবই জরুরি। তবে মনে রাখবেন, ডায়াবেটিস কমানোর জন্য দ্রুত কার্যকর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ওষুধ সেবন করা, খাদ্যের মাধ্যমে শুধুমাত্র দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। … Read more

রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম কেন?

রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম কারণ যে কোনো ক্ষেত্রে রোগ প্রতিকার করে তেমন ফল পাওয়া যায় না। এজন্য রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারলে ক্ষতি কম হয়। রোগের প্রতিরোধের ফরে রোগের জীবাণু যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া বিস্তার লাভ করতে পারে না।

হররা কী?

পুকুরে অতিরিক্ত কাদা হলে একটি দড়ির মধ্যে ইটের টুকরা বেঁধে তা পানিতে টেনে তলার গ্যাস দূর করার উপকরণটিকে বলে হররা।

পারিবারিক মৎস্য খামার স্থাপনের মূল উদ্দেশ্য কী?

আমাদের দেশে গ্রামে গঞ্জে পারিবারিক পর্যায়ে যে মৎস্য খামার স্থাপন করা হয়, তাকে পারিবারিক মৎস্য খামার বলে। পারিবারিক মৎস্য খামার স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের মাছের চাহিদা মেটানো এবং সাথে সম্ভব হলে বাড়তি কিছু মাছ বাজারে বিক্রি করে পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধি করা। এছাড়াও পারিবারিক খামারের মাধ্যমে পরিবারের বেকার সদস্যের কর্মসংস্থানের সুযোগ হতে পারে।

বাছুরের জন্য শাল দুধ প্রয়োজন কেন?

গাভি প্রসবের ৫-৭ দিন পর্যন্ত শাল দুধ দেয়। প্রসবের পর বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে, কারণ এই শাল দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। অর্থাৎ বাছুরের বেড়ে উঠার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান শাল দুধের মধ্যে বিদ্যমান।

error: Content is protected !!