ফ্যাটি এসিড কি?

ফ্যাটি এসিড কি?কার্বক্সিল মূলক (-COOH) বিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগসমূহকে ফ্যাটি এসিড বলে। ফ্যাটি এসিড সম্পৃক্ত ও অসম্পৃক্ত হতে পারে।  যেমনঃ সম্পৃক্ত ফ্যাটি এসিড হচ্ছে- স্টিয়ারিক এসিড (C₁₇H₃₅COOH)।  অসম্পৃক্ত ফ্যাটি এসিড হচ্ছে- ওলিক এসিড (C₁₇H₃₃COOH)।

লিঙ্গ কাকে বলে?

লিঙ্গ কাকে বলে?লিঙ্গ কথাটির অর্থ চিহ্ন বা লক্ষণ। যে শব্দ বা চিহ্ন দিয়ে পুরুষ, স্ত্রী বা পুরুষ-স্ত্রী উভয়ই বা অপ্রাণিবাচক কোনো পদার্থকে বোঝায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গের প্রকারভেদবাংলা ব্যাকরণে লিঙ্গ চার প্রকার। যথা:ক) পুংলিঙ্গ : যে শব্দ দ্বারা পুরুষ বা পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন: বাবা, দাদা, বালক, ছেলে, শিক্ষক।খ) স্ত্রীলিঙ্গ : যে … Read more

ভূমিক্ষয়ের প্রধান কারণটি ব্যাখ্যা করো।

ভূমিক্ষয়ের প্রধান কারণটি ব্যাখ্যা করো।ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো বৃষ্টিপাত।বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। মুষলধারায় বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা আকারে বড় হয় এবং মাটিতে সজোরে আঘাত করে এতে মাটির কণা আলগা হয়। আবার অতিবৃষ্টির ফলে মাটি পানি শোষণক্ষমতা হারিয়ে ফেলে তখন অতিরিক্ত পানি প্রবাহে উপর থেকে মাটি ক্ষয় হয়ে অপেক্ষাকৃত নিচের দিকে ধাবিত … Read more

চিংড়িকে সন্ধ্যায় খাবার দিতে হয় কেন?

চিংড়ি নিশাচর প্রাণী। চিংড়ি তার বেশিরভাগ স্বাভাবিক কার্যক্রম সাধারণত রাতের বেলায় সম্পন্ন করে থাকে। যেমন: খাদ্য গ্রহণ, খোলস পাল্টানো, প্রজনন ক্রিয়া, ডিম পাড়া প্রভৃতি। এ কারণে চিংড়িকে রাতের বেলায় খাবার দিতে হয়।

অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?

অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?অ্যালজি বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাদ্য যেমন- খৈল, শুঁটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে ব্যবহার হয়। শুষ্ক অ্যালজিতে শতকরা ৫০-৭০ ভাগ আমিষ, ২০-২২ ভাগ চর্বি এবং ৮-২৬ ভাগ শর্করা থাকে। এছাড়া অ্যালজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের ভিটামিন বি থাকে। তাই অ্যালজিকে একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য বলা হয়।

FCR-এর মানের উপর মাছের খাদ্যের গুণগত মান নির্ভর করে – ব্যাখ্যা করো।

FCR (Food Conversion Ratio) হলো খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। তবে প্রয়োগকৃত খাদ্যের কী পরিমাণ মাছ ব্যবহার করতে পারছে তা FCR এর মাধ্যমে নির্ণয় করা যায়। FCR এর মান সবসময় ১ এর চেয়ে বড় হয়। তবে ২ এর অধিক হলে উৎপাদন লাভজনক হয় না। কারণ খাদ্যের অপচয় হয় এবং পানির … Read more

প্রজনন কাকে বলে? প্রজনন কত প্রকার ও কি কি?

প্রজনন কাকে বলে? প্রজনন হচ্ছে জীবের বংশধর সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। প্রজননের প্রকারভেদ প্রজনন প্রধানত দুই প্রকার। যথাঃ ১) অযৌন প্রজনন ও ২) যৌন প্রজনন। ১) অযৌন প্রজনন কাকে বলে? অযৌন জনন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট প্রজাতির কোন জীব একই প্রজাতির অপর একটি জীবের সংশ্লিষ্টতা ছাড়াই প্রজনন করতে … Read more

error: Content is protected !!