ট্রেডমার্ক কাকে বলে?

ট্রেডমার্ক হলো পণ্যকে সহজে চিহ্নিত করার জন্য স্বতন্ত্র একটি প্রতীক। এর মাধ্যমে মালিক নির্দিষ্ট পণ্যের ওপর স্বতন্ত্র চিহ্ন ব্যবহারের একচ্ছত্র অধিকার পেয়ে থাকে। এতে একদিকে ক্রেতা-ভোক্তাদের কাছে তার পণ্যের পরিচিতি বাড়ে। আবার, অসাধু ব্যবসায়ীদের জালিয়াতি এর মাধ্যমে রোধ করা যায়। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ই এর সুফল লাভ করে।

পেটেন্ট কেন প্রয়োজন?

নতুন কোনো উদ্ভাবিত জিনিস, বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার, বিক্রি বা উন্নয়ন করার ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদনকৃত একচ্ছত্র অধিকার হলো পেটেন্ট। আবিষ্কারককে নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এ সময়ের মধ্যে কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রি করতে পারে না। পেটেন্ট অসাধু ব্যবসায়ী কর্তৃক বিধি লঙ্ঘন করে বাজারে নকল পণ্য বিক্রি … Read more

জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা

নির্দিষ্ট কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই জবাবদিহিতা। এই জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাববিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হল- ক) ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতাঃ আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয়ের জন্য, ব্যয়ের জন্য ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া … Read more

সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক

হিসাববিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক সমাজ এবং পরিবেশেরও যাতে কোন রকম ক্ষতি না হয় হিসাববিজ্ঞান সেদিকটিতেও অবদান রাখে। নিম্নে উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসাববিজ্ঞানের করণীয় বুঝা যাবে। ১. জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাববিজ্ঞানী তার হিসাব রাখবে এবং সে … Read more

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ

সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করল এবং কৃষিকাজ আরম্ভ করল। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু … Read more

বাংলাদেশকে শিল্পে অনগ্রসর বলা হয় কেন?

শিল্পের স্থাপন ও বিকাশ কম হওয়ায় বাংলাদেশকে শিল্পে অনগ্রসর বলা হয়। বাংলাদেশে যথেষ্ট পরমাণ শিল্প-কারখানা নেই। তাই একে শিল্পোন্নত দেশ বলা যায় না। এদেশে শিল্প বিকাশ না হওয়ার পেছনে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অবকাঠামো, জটিল শিল্প আইন, শ্রমিক অসন্তোষ প্রভৃতি দেশের শিল্প বিকাশে অন্তরায় বা প্রধান সমস্যা।

গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ – আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের হাতে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের সাতে পরামর্শ করেন। এ কারণে নেতার প্রতি তাদের ইতিবাচক ধারণা তৈরি হয়। ফলে এরূপ নেতৃত্বের প্রতি তারা সন্তুষ্ট থাকেন। এতে কর্মীদের কাজের প্রতি মনোবল বাড়ে এবং … Read more

ব্যবস্থাপনার কোন কাজটিকে নেতৃত্বের সাথে তুলনা করা হয়?

ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়ার কাজটিকে নেতৃত্বের সাথে তুলনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ-নির্দেশ দেওয়া হলো নির্দেশনা। নেতাকর্মীদের কোন কাজ কখন, কীভাবে সম্পূর্ণ করতে হবে তা নিয়ে নির্দেশ দেন। আর যথাযথ নির্দেশনা দিতে পারলে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। তাই অনেকে নির্দেশনাদানকে নেতৃত্বের সাথে তুলনা করেন।

error: Content is protected !!