নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন?

নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণ করাকে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলে। অংশীদারি আইনে এই নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি। তবে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের তুলনায় নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের যেকোনো অংশীদার অপর অংশীদারের বিরুদ্ধে চুক্তিগত অধিকার আদায় মামলা করতে পারে। তাছাড়া এ ধরনের সংগঠন তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাওনা আদায়ে মামলা করতে পারে।  তাই অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের তুলনায় নিবন্ধিত … Read more

বিরোধিতা কাকে বলে?

দুটি বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বচনের বিরোধিতা বলে। বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে … Read more

বিপরীত বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে?

বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে।যেমন- সকল কাক হয় কালো এবং  কোনো কাক নয় কালো। অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি বিশেষ বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকা সত্তেও … Read more

সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে?

সমস্যা মানসিক সক্রিয়তা সৃষ্টি করতে সক্ষম। বর্তমানে সমস্যা সমাধানকে এক ধরনের শিক্ষণ কৌশল হিসাবে বিবেচনা করা হয়েছে। আবার, যে প্রক্রিয়ায় শিক্ষক এবং শিক্ষার্থী সমবেত প্রচেষ্টায় শিক্ষামূলক কোন অসুবিধা দূর করে তাকেই সাধারণ অর্থে বলা হয় শিক্ষামূলক সমস্যা সমাধানের প্রক্রিয়া। এই বিশেষ কৌশলকে শিক্ষণের সামগ্রিক পদ্ধতি হিসাবে ব্যবহার রীতি দীর্ঘদীন প্রচলিত আছে। সক্রেটিসের শিক্ষণ পদ্ধতিতে আমরা … Read more

অংশীদারি চুক্তিপত্রের বিষয়গুলো কী কী?

চুক্তিপত্র অংশীদার ব্যবসায়ের মূল সনদ দিকনির্দেশক হিসেবে কাজ করে। চুক্তিপত্রে অংশীদার ব্যবসায়ের নাম, ঠিকানা, উদ্দেশ্য মূলধন ও পরিচালনার নিয়মাবলি উল্লেখ থাকে। ব্যবসায়ে লাভ-লোকসান বন্টন পদ্ধতি, অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার ও বিরোধ মীমাংসা পদ্ধতি এতে অন্তর্ভূক্ত করা হয়। তাছাড়া অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কার এবং বিলোপসাধনের পদ্ধতি চুক্তিপত্রে উল্লেখ থাকে।

যুব প্রশিক্ষণ কেন্দ্রের সংক্ষিপ্ত বর্ণনা

যুব প্রশিক্ষণ কেন্দ্র যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয়। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। এর মাধ্যমে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়।  যেমনঃ হাঁস – মুরগির খামার তৈরি, মাছ চাষ, সবজি বাগান, কম্পিউটার। এসব বিষয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।

BRDB-এর কার্যক্রম ব্যাখ্যা কর।

BRDB-এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)। এটি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী – পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়। এর মধ্য দিয়ে তাদের স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে সহায়তা করে। দেশের সব জেলা ও উপজেলায় এর কাজ বিস্তৃত।

অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা উত্তম কেন?

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকারের মাধ্যমে নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়।অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হলে, পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। এছাড়া, অধিকার প্রতিষ্ঠার জন্য অন্য  অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায়।  আবার, সদস্যদের চুক্তি পালনে বাধ্য করা যায়। কিন্তু অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হলে এসব সুবিধা পাওয়া যায় না। … Read more

error: Content is protected !!