সিদ্ধান্ত গ্রহণে তথ্য ও উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা কর।

সিদ্ধান্ত গ্রহণ এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো সমস্যা সমাধানের সঠিক ও সর্বোত্তম উপায় নির্ধারণ করা হয়। সিদ্ধান্তকে নির্ভরযোগ্য করার জন্য পর্যাপ্ত তথ্যের প্রয়োজন হয়। তথ্য ও উপাত্তের বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিলে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়।

মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা

মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা-চেতনা, বিশ্বাস, ধ্যান-ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড যার দ্বারা মানুষ কোন বিষয়ের ভাল-মন্দ বিচার করে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। নিম্নে মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞান কিভাবে সহায়তা করে তা আলোচনা করা হল- ১. সততা ও দায়িত্ববোধের বিকাশঃ হিসাবরক্ষণের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের রীতি নীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা … Read more

ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি সম্পর্কে লিখ।

ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি হলো সংগঠিতকরণ। এর মাধ্যমে ব্যবসায়ের প্রয়োজনীয় সব উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মাঝে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন এবং আন্তঃসম্পর্ক তৈরি করা হয়। সংগঠন কাজকে প্রকৃতি অনুযায় সাজিয়ে দেয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। এছাড়া প্রতিষ্ঠানের সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতসহ কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ হয়।

নিয়ন্ত্রণের মাধ্যমে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়?

ভবিষ্যতের কোনো কাজের অগ্রিম সিদ্ধান্ত হলো পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ে কাজ যথাযথভাবে হচ্ছে কি না তা পরিমাপ করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। কারণ, নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যফল তুলনা করে বিচ্যুতি নিরূপণ করা হয় ও সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া হয়। এভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ করা সহজ হয়।

নেতৃত্বের সাথে তুলনীয় ব্যবস্থাপকীয় কাজ কী?

নেতৃত্বের সাথে তুলনীয় ব্যবস্থাপকীয় কাজ হলো নির্দেশনা। যিনি নেতৃত্ব দেন তিনি নেতা। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ-নির্দেশ দেওয়া হলো নির্দেশনা। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন, কীভাবে সম্পূর্ণ করতে হবে তার নির্দেশ দেন। আবার, নেতা-কর্মীদের সুযোগ-সুবিধা মূল্যায়ন করে আদেশ দেন। আর নেতার যথাযথ নির্দেশনার মাধ্যমে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারেন। তাই অনেকে নির্দেশনাকে নেতৃত্বদানের সাথে … Read more

কর্মীসংস্থান বলতে কী বোঝ?

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে। ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান মানসম্পন্ন হলেও সেগুলোকে কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন হয়। এটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্ভব করা যায়।

নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা যাচাই, ত্রুটি-বিচ্যুতি নির্ণয় এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হলো নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা প্রক্রিয়া পরিকল্পনা থেকে শুরু হয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। প্রণীত পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না, তা যাচাই করেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনার ত্রুটি – বিচ্যুতি নির্ণয় করা হয়। এছাড়া পরবর্তী কাজ পরিচালনার জন্য সংশোধনীমূলক ব্যবস্থা … Read more

ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলিকে (পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণ) ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের সমষ্টি ও ধারাবাহিক প্রক্রিয়া। এটি পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন অবিরাম প্রক্রিয়া। সময়ের সাথে মিল রেখে ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রেও নতুন কৌশল অবলম্বন করা হয়। আর ব্যবস্থাপনাকে দলগত প্রচেষ্টাও বলা হয়। এটি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। এর দুইটি … Read more

error: Content is protected !!