পরামর্শমূলক নির্দেশনা বেশি কার্যকর কেন?

নির্দেশনা বাস্তবায়নকর্মীদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করার প্রক্রিয়া হলো পরামর্শমূলক নির্দেশনা। এ ধরনের নির্দেশনা পদ্ধতিকে কর্মীরা আনন্দের সাথে নিয়ে থাকেন। ফলে তাদের কাজে উৎসাহ উদ্দীপনা বাড়ে। এছাড়া পরামর্শমূলক নির্দেশনা কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তৈরি করা হয়। তাই এটি বেশি কার্যকর ও বাস্তবসম্মত হয়। কারণ এ ধরনের নির্দেশনা পদ্ধতি কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে … Read more

অর্থ ছাড়া ব্যবসায় সম্প্রসারণ সম্ভব নয়

ব্যবসায়ের মূল সঞ্জীবনী হলো অর্থ। অর্থ ছাড়া ব্যবসায় শুরু করা যায় না। আবার ব্যবসায়ের সম্প্রসারণেও অর্থ প্রয়োজন। কারণ ব্যবসায়ের সম্প্রসারণের জন্য অতিরিক্ত ভূমি ব্যবহার উপযোগী করতে অর্থ প্রয়োজন। আবার নতুন যন্ত্রপাতি এবং প্রযুক্তির সমন্বয় করতেও অর্থ প্রয়োজন।

ব্যবস্থাপনার কোন কাজটির দ্বারা কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলা হয়?

ব্যবস্থাপনার প্রেষণা কাজটির মাধ্যমে কর্মীদের প্রতি আগ্রহী করে তোলা হয়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়া হলো প্রেষণা। কর্মীদের প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টি প্রেষণার উদ্দেশ্য। এটি কর্মীদের মানসিক অবস্থাকে ইতিবাচক করে তোলে। এতে কাজের প্রতি কর্মীদের মনোবল বাড়ে। কর্মীদের আর্থিক (বেতন, বোনাস) ও অনার্থিক (চাকরির নিরাপত্তা, উত্তম ব্যবহার) … Read more

সফল উদ্যোক্তা একজন ভালো নেতা

যে উদ্যোক্তা তার ব্যবসায়ের চিন্তা বাস্তবায়ন করে সফল হন তিনিই সফল উদ্যোক্তা। একজন ভালো নেতা কর্মীদের সাথে সহযোগিতামূলক আচরণ করে তাদের কাছ থেকে কাজ আদায় করেন। অন্যদিকে, একজন সফল উদ্যোক্তাও বিভিন্ন কৌশলে অদস্তনদের কাছ থেকে কাজ আদায় করেন। একইভাবে একজন উদ্যোক্তা নেতার মতোই প্রাপ্ত সুযোগ-সুবিধা কাজে লাগান। তাই নেতৃত্বের গুণাবলির মাধ্যমে একজন উদ্যোক্তা সফল উদ্যোক্তা … Read more

একজন নেতার ঝুঁকি গ্রহণ ক্ষমতা বলতে কী বোঝায়?

নেতার ঝুঁকি বহনের সামর্থ্যকে ঝুঁকি গ্রহণ ক্ষমতা বলে। ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম সবসময় অনিশ্চিত থাকে। ঝুঁকি গ্রহণ ক্ষমতার মাধ্যমে একজন নেতা ব্যবসায় সফলতার জন্য ভবিষ্যৎ সম্পর্কিত ঝুঁকি নেন। এজন্য অধীনস্থদের ব্যর্থতার দায়ভারও তাকেই নিতে হয়। যে নেতা যত বেশি ঝুঁকি নিতে পারেন তিনি তত বেশি সফল হন।

পর্যায়িতকরণ কী?

মানের ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ (Grading) বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণের ভিত্তিতে পণ্যকে পর্যায়িতকরণ করা হয়। পর্যায়িতকরণ করার ফলে ক্রেতা সহজেই তার পছন্দের পণ্য খুঁজে নিতে পারেন। এতে পণ্য বিক্রি করা সহজ হয়। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন হয়।

ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি কি?

ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি হলো সংগঠিতকরণ। এর মাধ্যমে ব্যবসায়ের প্রয়োজনীয় সব উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মাঝে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন এবং আন্তঃসম্পর্ক তৈরি করা হয়। সংগঠন কাজকে প্রকৃতি অনুযায়ী সাজিয়ে দেয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সহজ জয়। এছাড়া প্রতিষ্ঠানের সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতসহ কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ হয়।

ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয় কেন?

ব্যবস্থাপনার পারস্পরিক নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয়ে সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে আবার নতুন পরিকল্পনা তৈরি করা হয়। এভাবে ব্যবস্থাপনার কাজগুলো চলমান ধারায় আবর্তিত হয়। তাই একে একটি চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়।

error: Content is protected !!