আকরিক কি?
যে সকল খনিজ হতে লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে।
যে সকল খনিজ হতে লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে।
বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।
কোনো বস্তুর এক মোলে যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে সেই সংখ্যাকে অ্যাভোগেড্রোর সংখ্যা বলে।অ্যাভোগেড্রোর সংখ্যার মান হলো: 6.023×1023।
NaCl এর গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে।
পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলে।
যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে সে সকল পদার্থকে নির্দেশক বলে।
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রবের সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত হতে পারে তত পরিমাণ দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়।
সবচেয়ে বিশুদ্ধ (90%) রাসায়নিক পদার্থকে অ্যানালার (Analar) বলে।