মোল কি?
পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল।
পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল।
চিনির রাসায়নিক সংকেত হলো : C12H22O11
ব্লু-ভিট্রিয়লের সংকেত হলো : CuSO4·5H2O
যে দ্রবণে দ্রবের পরিমাণ তুলনামূলক কম তাকে লঘু দ্রবণ বলে।
রুটাইল (TiO2) হলো টাইটানিয়াম মৌলের আকরিক।
কোনো দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে গাঢ় দ্রবণ বলে।
যে প্রক্রিয়ায় বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ঐ একই মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলা হয়।
কোনো যৌগ তার উপাদান মৌলগুলো তুলনামূলকভাবে কী পরিমাণে বিদ্যমান আছে তার পরিমাণ এবং যৌগটিতে তার উপাদান মৌলগুলোর উপস্থিতির শতকরা আনুপাতিক পরিমাণই হলো শতকরা সংযুতি।