কর্মদক্ষতা কাকে বলে?

কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে। একে η দ্বারা প্রকাশ করা হয়। কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

১৯৫৪ সালে নির্বাচন যুক্তফ্রন্টের কয় দফা ছিল?

১৯৫৪ সালে নির্বাচন যুক্তফ্রন্টের ২১ টি দফা ছিল। পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ১০ মার্চ। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফার ভিত্তিতে। ২১ দফা দাবির প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দান।

কুরসি কি?

আল্লাহর আরশ যেখানে অবস্থিত তার অতি নিকটেই সামনের দিকে একটি জায়গার নাম কুরসি। বাংলায় এর নাম চেয়ার বা কর্তৃত্ব বা ক্ষমতা। আরশের পর আল্লাহ কুরসি তৈরি করেছেন।

মুস্তাহাব কি?

যে সকল এবাদত হযরত মুহাম্মদ (সঃ) ও তাঁর সাহাবাগণ ভালো জেনে কোন কোন সময় পালন করেছেন এবং কখনো কখনো করে নাই, তাকে মুস্তাহাব বলে। মুস্তাহাব আদায় করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। যেমন : প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা, ঈদুল ফিতর নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া, ডান দিক হতে … Read more

আলোর প্রতিসরণ কাকে বলে?

আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভদতলে এর দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোকরশ্মি বিভেদ তলের যে বিন্দুতে আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে সে বিন্দুকে আপতন বিন্দু বলে। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। আলোকরশ্মি আলোর সাপেক্ষে হালকা মাধ্যম (বায়ু) থেকে আলোর সাপেক্ষে ঘন মাধ্যম (পানি) … Read more

অরবিট কাকে বলে? শক্তিস্তর কাকে বলে?

পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদের প্রধান শক্তিস্তর বা শেল বলে। এই প্রধান শক্তিস্তরই অরবিট (Orbit) নামে পরিচিত। বোর মতবাদ অনুসারে শক্তিস্তরসমূহ ত্রিমাত্রিক বর্তুলাকার। অর্থাৎ অনেকটা দেখতে ফুটবলের মতো গোলক আকৃতির। নিউক্লিয়াসের কাছের শক্তিস্তর হলো ১ম স্তর বা প্রথম অরবিট বা K-শেল। এটি সবচেয়ে ছোট। ২য় শক্তিস্তর বা … Read more

বর্ণালী কি? বর্ণালীর সংজ্ঞা

বর্ণালী কি? সাদা আলো যখন নানা বর্ণে বিভক্ত হয় তখন তাকে বর্ণালী বলে। যখন সাদা আলো ‘প্রিজম’ এর উপর আপতিত হয় তখন ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হয় এবং একটা নানা রঙের আলোকমালা তৈরি করে যা বর্ণালী নামে পরিচিত। বর্ণালীর সংজ্ঞা সূর্য থেকে আগত রশ্মি একটি সরু ছিদ্র পথে কাচের প্রিজমের মধ্য … Read more

পরাগায়ন কাকে বলে? পরাগায়নের প্রকারভেদ

পরাগায়ন কাকে বলে? পরাগধানী থেকে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগায়ন (Pollination) বলে। ফুলের প্রতিটি উর্বর পুংকেশরের মাথায় একটি করে পরাগধানী থাকে। পরাগধানীর ভিতর পরাগরেণু (Pollen grain) উৎপন্ন হয়। … Read more

error: Content is protected !!