অরবিট কাকে বলে? শক্তিস্তর কাকে বলে?

পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদের প্রধান শক্তিস্তর বা শেল বলে। এই প্রধান শক্তিস্তরই অরবিট (Orbit) নামে পরিচিত। বোর মতবাদ অনুসারে শক্তিস্তরসমূহ ত্রিমাত্রিক বর্তুলাকার। অর্থাৎ অনেকটা দেখতে ফুটবলের মতো গোলক আকৃতির। নিউক্লিয়াসের কাছের শক্তিস্তর হলো ১ম স্তর বা প্রথম অরবিট বা K-শেল। এটি সবচেয়ে ছোট। ২য় শক্তিস্তর বা … Read more

বর্ণালী কি? বর্ণালীর সংজ্ঞা

বর্ণালী কি? সাদা আলো যখন নানা বর্ণে বিভক্ত হয় তখন তাকে বর্ণালী বলে। যখন সাদা আলো ‘প্রিজম’ এর উপর আপতিত হয় তখন ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হয় এবং একটা নানা রঙের আলোকমালা তৈরি করে যা বর্ণালী নামে পরিচিত। বর্ণালীর সংজ্ঞা সূর্য থেকে আগত রশ্মি একটি সরু ছিদ্র পথে কাচের প্রিজমের মধ্য … Read more

পরাগায়ন কাকে বলে? পরাগায়নের প্রকারভেদ

পরাগায়ন কাকে বলে? পরাগধানী থেকে পরাগ রেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগায়ন (Pollination) বলে। ফুলের প্রতিটি উর্বর পুংকেশরের মাথায় একটি করে পরাগধানী থাকে। পরাগধানীর ভিতর পরাগরেণু (Pollen grain) উৎপন্ন হয়। … Read more

উড্ডয়ন কাল কাকে বলে? উড্ডয়ন কালের সূত্র

উড্ডয়ন কাল কাকে বলে? প্রাসের নিক্ষেপের পর আবার ভূপৃষ্ঠে একই তলে ফিরে আসতে যে সময় লাগে তাকে উড্ডয়ন কাল বলা হয়। বস্তু ভূপৃষ্ঠে ফিরে আসলে উলম্ব সরণ শূন্য। উড্ডয়ন কালের সূত্র

উভমুখী বিক্রিয়া কাকে বলে? একমুখী বিক্রিয়া কাকে বলে?

উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, একই সাথে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া এবং উৎপাদ হতে বিক্রিয়কে পরিণত হওয়ার বিক্রিয়াকে পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়া বলা হয়। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে বিপরীতমুখী দুটি অর্থ … Read more

প্রাসের আনুভূমিক পাল্লা কাকে বলে? প্রাসের সূত্র

আনুভূমিক পাল্লা কাকে বলে? প্রসঙ্গ সমতলে নিক্ষেপন ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে প্রাসের পাল্লা বলে। প্রাসের পাল্লাকে R ধরা হয়। আনুভূমিক পাল্লা সূত্র

পটচিত্র কাকে বলে?

পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়। আর পটচিত্র হলো বাংলার মানুষের দ্বারা বস্ত্রের বা কাপড়ের উপর আঁকা এক ধরনের লোকচিত্র। এটি প্রাচীন বাংলার একটি ঐতিহ্য। যারা পটচিত্র আঁকেন তাদেরকে পটুয়া বলা হয়। পটচিত্রই ছিল প্রাচীন বাংলার ঐতিহ্যের বাহক।বাংলাদেশের পটচিত্রের মধ্যে গাজীর পট এবং পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বেশ উল্লেখযোগ্য। পট মূলত দুই ধরনের। যথাঃ … Read more

দহন বিক্রিয়া কাকে বলে? (Combustion Reaction)

কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে।এ প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার সাথে সংযুক্ত উপাদান মৌলগুলোকে অক্সাইড যৌগে পরিণত করা হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।উদাহরণস্বরূপ, কার্বনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। মিথেন … Read more

error: Content is protected !!