SATP বলতে কি বুঝ?
SATP এর পূর্ণ রূপ Standard Ambient Temperature and Pressure। SATP তে 25°C তাপমাত্রা ও 100 kPa চাপে 1 mol গ্যাসের আয়তন 24.7 L হয়।
SATP এর পূর্ণ রূপ Standard Ambient Temperature and Pressure। SATP তে 25°C তাপমাত্রা ও 100 kPa চাপে 1 mol গ্যাসের আয়তন 24.7 L হয়।
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় – অব্যয় পদ। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চালিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ – রাশিয়া। বাংলাদেশের পাবনার রূপপুর নির্মীয়মান ২,৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সহায়তাকারী দেশ হলো রাশিয়া।
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হলো ৩৫০ টি। এর মধ্যে সাধারণ আসনের সংখ্যা ৩০০টি এবং সংরক্ষিত আসনের সংখ্যা ৫০ টি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তারামন বিবি ও সিতারা বেগম কে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা; ডা. সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তারামন বিবি ও ডা. সিতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২নং সেক্টরে যুদ্ধ করেন।
মহান নেতা শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর – উপজেলা পরিষদ। বাংলাদের স্থানীয় প্রশাসন একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ও স্থানীয় প্রশাসনিক কাঠামো তিনটি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা পরিষদ। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।
বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য সিএফসি গ্যাসের ভূমিকা সর্বোচ্চ। সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায়। এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি, মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে।