পূর্ণ সংখ্যা কাকে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে?

পূর্ণ সংখ্যা কাকে বলে?

শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়। অর্থাৎ ………, -3, -2, -1, 0, 1, 2, 3, ………….. ইত্যাদি পূর্ণসংখ্যা।

  • শূন্য ছাড়া বাকি স্বাভাবিক সংখ্যাগুলিকে বলা হয় ধনাত্মক পূর্ণসংখ্যা (Positive Integers)। 
  • প্রত্যেক ধনাত্মক পূর্ণসংখ্যার একটি এবং একটিমাত্র ঋণাত্মক বিপরীত সংখ্যা পাওয়া যায় যাতে করে এই দুই সংখ্যার (ধনাত্মক এবং ঋণাত্মক) যোগফল হয় শূন্য। ধনাত্মক পূর্ণসংখ্যাগুলির ঋণাত্মক বিপরীতগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণসংখ্যা (Negative Integer)
  • ধনাত্মক পূর্ণসংখ্যা, ঋণাত্মক পূর্ণসংখ্যা, এবং শূন্য, এই তিনরকম ধরনের সংখ্যাগুলিকে সবমিলিয়ে বলা হয় পূর্ণসংখ্যা।
  • সকল পূর্ণসংখ্যার সেটকে Z(ইউনিকোড U+২১২৪) চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়। জার্মান ভাষায় জাহলান (Zahlen) শব্দের অর্থ সংখ্যা যা থেকে চিহ্নটি এসেছে।

পূর্ণ সংখ্যা গুলো কি কি? উদাহরণ দাও

পূর্ণ সংখ্যা গুলো হলো …….. -৩, -২, -১, ০, ১, ২, ৩, …….. ইত্যাদি।

পূর্ণ সংখ্যা কত প্রকার ও কি কি?

পূর্ণ সংখ্যা মূলত তিন প্রকার। যথাঃ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য তিনটি মিলিয়ে পূর্ণ সংখ্যা গঠিত হয়।

ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? (Positive Integer)

১, ২, ৩, ৪, ৫, …… এই ধরনের সংখ্যাগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। এগুলো হলো শূন্য থেকে বড় সংখ্যাগুলি যেমন: ১, ২, ৩, ৪, ৫ ইত্যাদি। এদের ধনাত্মক চিহ্ন (+) ব্যবহার করা হয় না কারণ এগুলো ধনাত্মক হিসাবে ধরা হয়। এগুলোক গণনা করার জন্য ব্যবহার করা হয়।

ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? (Negative Integer)

-১, -২, -৩, -৪, -৫, …… এই ধরনের সংখ্যা গুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। এগুলো হলো শূন্য থেকে ছোট সংখ্যাগুলি যেমন: -১, -২, -৩, -৪, -৫ ইত্যাদি। এদের সামনে ঋণাত্মক চিহ্ন (-) ব্যবহার করা হয়।

শূন্য (Zero)

শূন্য (০) ও একটি পূর্ণ সংখ্যা, তবে এটি ধনাত্মক বা ঋণাত্মক নয়। এটি একটি নিরপেক্ষ সংখ্যা হিসেবে বিবেচিত হয়। শূন্য (০) এই সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়। এটি কোনো কিছুর অনুপস্থিতি বা শূন্য পরিমাণ নির্দেশ করে।

error: Content is protected !!