মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

তড়িৎ ধারক কি? তড়িৎ ধারক কাকে বলে? ব্যবহার

দুটি পরিবাহী কাছাকাছি স্থাপন করে এদের মধ্যে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চালনের যান্ত্রিক কৌশলই তড়িৎ ধারক। তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে ধারকত্ব বলা হয়। ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলই ধারক। কোনো উৎস থেকে যেমন – তড়িৎ কোষ থেকে ধারক শক্তি সঞ্চয় করে তা পুনরায় ব্যবহার করা হয়। যেকোনো আকৃতির দুইটি … Read more

ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেণ্ড। টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫′পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত?

সমাধানঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান= ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড= ( ৩×৩৬০০) + (১৭×৬০) + ১৬ সেকেন্ড= ১১৮৩৬ সেকেন্ড আমরা জানি,৪ সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য ১’সুতরাং, ১১৮৩৬ সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য= (১১৮৩৬ ÷ ৪) ‘= ২৯৫৯’= ৪৯°১৯’ এখন টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫’ পূর্বসুতরাং, ঢাকার দ্রাঘিমা= ( ১৩৯° ৪৫’- ৪৯°১৯’) পূর্ব= ৯০°২৬’ পূর্ব

অনুরূপ কোণ কাকে বলে?

নিচে চিত্রের সাহায্যে অনুরূপ কোণ ব্যাখ্যা করা হলোঃ চিত্রে AB||CD এবং PQ ছেদক তাদের যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।সুতরাং ∠PEB = অনুরূপ ∠EFD

ধারক কাকে বলে? একক ও ব্যবহার

ধারক কাকে বলে? কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে।যে পদ্ধতিতে চার্জ সংরক্ষণ করে রাখা যায় তাকে ধারক বলা যায়। বিভিন্ন ধরনের তড়িৎ বর্তনীতে ধারকের ব্যাপক ব্যবহার রয়েছে। ইলেকট্রনিক যন্ত্রপাতিতে, রেডিও, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা ইত্যাদিতে ধারকের ব্যবহার রয়েছে। একটি অন্তরিত পরিবাহী এবং অপর … Read more

সবুজ সার কাকে বলে? কোন কোন গাছ সবুজ সারের জন্য ব্যবহৃত হয়?

সবুজ সার কাকে বলে? সবুজ সার বলতে সাধারণত জমিতে কোন শস্য বপন করে তা সবুজ অবস্থায়ই আবার সে জমিতে মিশিয়ে দিয়ে যে সার তৈরী তাকে বোঝায়।সবুজ সার বিভিন্ন উপায়ে মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে। সবুজ সার কেন তৈরি করবেন? সবুজ সার তৈরি করার মূল উদ্দেশ্য হলো মাটিতে জৈব পদার্থ যোগ করা। যে সকল গাছের শিকড় … Read more

মোলার আয়তন কাকে বলে?

এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ অবস্থায় সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান এবং তা 22.4 লিটার।

error: Content is protected !!