ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?

 ফিফা বিশ্বকাপ ২০২২ কাতারে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরের ছোট উপদ্বীপ দেশ কাতারে। এটি আরববিশ্ব তথা মুসলিম সংখ্যাগরিষ্ট কোনো দেশে এবং বছরের শেষ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ।

সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?

সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল – মেক্সিকো। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ২০০৯ সালে প্রথম এ ভাইরাস মানুষের নজরে আসে।

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত। চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে। সনেটের চৌদ্দ পঙক্তি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব অষ্টক ৮ পঙক্তি আর দ্বিতীয় পর্ব, ষষ্ঠক ৬ পঙক্তি নামে পরিচিত। কবি পেত্রার্ক রচনার মাধ্যমে সর্বপ্রথম সনেটের উদ্ভব হয় ইতালিতে।

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি?

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম – ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের প্রকৃত নাম The Origin and Development of the Bengali Language (১৯২৬)। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত এ গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: Bengali Phonetic Reader, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, জাতি সংস্কৃতি সাহিত্য, পশ্চিমের … Read more

G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি?

G-7 এর একমাত্র এশিয়া দেশ – জাপান। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G-7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান। এর অন্যান্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালি।

মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দু’বার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

তড়িৎ ধারক কি? তড়িৎ ধারক কাকে বলে? ব্যবহার

দুটি পরিবাহী কাছাকাছি স্থাপন করে এদের মধ্যে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চালনের যান্ত্রিক কৌশলই তড়িৎ ধারক। তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে ধারকত্ব বলা হয়। ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলই ধারক। কোনো উৎস থেকে যেমন – তড়িৎ কোষ থেকে ধারক শক্তি সঞ্চয় করে তা পুনরায় ব্যবহার করা হয়। যেকোনো আকৃতির দুইটি … Read more

ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেণ্ড। টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫′পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত?

সমাধানঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান= ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড= ( ৩×৩৬০০) + (১৭×৬০) + ১৬ সেকেন্ড= ১১৮৩৬ সেকেন্ড আমরা জানি,৪ সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য ১’সুতরাং, ১১৮৩৬ সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য= (১১৮৩৬ ÷ ৪) ‘= ২৯৫৯’= ৪৯°১৯’ এখন টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫’ পূর্বসুতরাং, ঢাকার দ্রাঘিমা= ( ১৩৯° ৪৫’- ৪৯°১৯’) পূর্ব= ৯০°২৬’ পূর্ব

error: Content is protected !!