খাদ্য শৃঙ্খলে As ধাতুযুক্ত হওয়ার প্রভাব ব্যাখ্যা

পরিবেশে আর্সেনিকের কোনো জৈব বিভাজন সংঘটিত হয় না বলে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি চক্রায়িত হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উদ্ভিদ ও পানীয় জল থেকে প্রাণীজগতে আর্সেনিকের সংক্রমণ ঘটে। সংক্রমিত আর্সেনিক জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীজগত থেকে পরিবেশে ফিরে আসে। এ প্রক্রিয়ায় অজীব পরিবেশে আর্সেনিকর ঘনমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। অজীব পরিবেশ থেকে জীবদেহে অধিকমাত্রায় আর্সেনিকের প্রবেশ ঘটাতে … Read more

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি?

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ – জনগণের ভাষা। প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা। একপর্যায়ে এ প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এ প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়। যেমন- মাগধি প্রাকৃত, মহারাষ্ট্র প্রাকৃত, শৌরসেনি … Read more

পানিতে আর্সেনিক দূষণের ফলে মানবদেহে এর প্রভাব

আর্সেনিকের বিভিন্ন খনিজ ভূগর্ভস্থ পানির মধ্য দিয়ে প্রবেশের সময় As3+, As5+ জারণ অবস্থার সৃষ্টি করে। As3+ ও As5+ অবস্থায় আর্সেনিক কণা পানিতে দ্রবীভূত হয়ে পড়ে। ভূগর্ভস্থ এ দূষিত পানি উত্তোলন করে কৃষি কাজে ব্যবহারের ফলে বিভিন্ন শস্য ও বীজের মধ্যে অধিশোষণ ও এনজাইম ক্রিয়ার মাধ্যমে জীবে জমা হয়ে পরবর্তীতে মানব দেহে প্রবেশ করে ক্ষণস্থায়ী প্রভাব যেমন- পালমোনারি ইডিমা সৃষ্টি এবং দীর্ঘস্থায়ী … Read more

PV = nRT সমীকরণটি কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?

PV = nRT এই সূত্রটি হলো বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সমন্বিত সূত্র। এই তিনটি সূত্রই শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে, কঠিন বস্তুর আকার বা আয়তন, চাপ কিংবা তাপমাত্রায় খুব বেশি পরিবর্তিত হয় না। আর পরিবর্তিত হলেও তা বয়েল বা চার্লসের সূত্র মেনে চলে না। এ কারণেই সমন্বিত সূত্রটি কঠিন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

টপ্পা কি?

টপ্পা এক ধরনের গান।কলকাতা ও শহরতলীতে রাগ-রাগিণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা- নানান দেশের নানা ভাষাবিনে স্বদেশী ভাষাপুরে কি আশা?

ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?

ব্রজবুলিতে পদাবলি রচনা করেন – বিদ্যাপতি।ব্রজবুলি বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। এভাষায় রচিত বিদ্যাপতির শ্রেষ্ঠ পদ- এ সখি হামারি দুখের নাহি ওর।এ ভরা বাদর   মাহ ভাদরশূন্য মন্দির মোর।

গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে?

গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন – রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ ‘গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ‘ব্যাকরণ কৌমুদী’।

UNHCR এর সদর দপ্তর কোথায়?

UNHCR এর সদর দপ্তর – জেনেভা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি ১৯৫৪ ও ১৯৮১ সালে দুবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

error: Content is protected !!