টনসিল অপারেশনের (টনসিলেক্টমি) প্রয়োজনীয়তা কখন দেখা দেয়?

সব টনসিল সমস্যার জন্য অপারেশনের প্রয়োজন হয় না। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকরা অপারেশন বা ‘টনসিলেক্টমি’ করার পরামর্শ দেন। যদি কারো বছরে ৫-৭ বারের বেশি তীব্র টনসিল ইনফেকশন হয় অথবা টানা দুই বছর ধরে প্রতি বছর ৩-৪ বার করে ইনফেকশন হয়, তবে অপারেশন জরুরি হয়ে পড়ে। এছাড়া টনসিল এত বেশি বড় হয়ে যাওয়া যে শ্বাস নিতে বা খাবার গিলতে সমস্যা হচ্ছে, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা (স্লিপ অ্যাপনিয়া), অথবা টনসিলে ক্যানসার বা পুঁজ জমে ফোঁড়া (Peritonsillar Abscess) হওয়ার সম্ভাবনা থাকলে অপারেশন করা উত্তম। আধুনিক চিকিৎসায় রক্তপাতহীনভাবে এবং খুব অল্প সময়ে এই অপারেশন সম্পন্ন করা সম্ভব।

error: Content is protected !!