Past Perfect Tense কাকে বলে?

অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিল, সেটি বোঝাতে Past Perfect Tense (পুরাঘটিত অতীতকাল) ব্যবহৃত হয়। সহজ কথায়, অতীতে দুটি ঘটনা ঘটলে যে কাজটি আগে শেষ হয়েছিল সেটি Past Perfect Tense হয় এবং যেটি পরে ঘটেছিল সেটি Simple Past Tense হয়। এই টেন্সের গঠন প্রণালী হলো: Subject + had + মূল verb-এর Past Participle (V3) + বাকি অংশ

বাংলায় চেনার উপায় হলো— ক্রিয়ার শেষে ‘ছিল’, ‘ছিলাম’, ‘ছিলেন’ যুক্ত থাকে এবং বাক্যে সাধারণত ‘আগে’ (before) বা ‘পরে’ (after) শব্দটির ব্যবহার থাকে। যেমন: “আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল।” এখানে ট্রেনটি আগে ছেড়েছে, তাই এটি Past Perfect (The train had left), আর আমরা পরে পৌঁছেছি তাই এটি Simple Past (before we reached the station)। ইংরেজিতে ‘before’-এর আগের অংশ এবং ‘after’-এর পরের অংশ সাধারণত Past Perfect Tense-এ লিখতে হয়।


Past Perfect Tense-এর গঠন একনজরে:

গঠন ধরণনিয়ম (Structure)উদাহরণ (Example)
AffirmativeSub + had + V3 + ObjI had finished the work.
NegativeSub + had + not + V3 + ObjHe had not seen me.
InterrogativeHad + Sub + V3 + Obj?Had they played football?
error: Content is protected !!