পলিমার কি?

পলিমারকরণ বিক্রিয়ায় একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে।

প্রভাবক কি?

যে পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে।

ফুয়েল সেল কি?

যে কোষে তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন অথবা হাইড্রোজেন ঘটিত জ্বালানিকে সরাসরি বৈদ্যুতিক শক্তি ও তাপে পরিণত করা হয় তাকে জ্বালানি কোষ বা ফুয়েল সেল বলে।

ধাতব পরিবাহী কি?

যে সকল পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না, সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, তাদেরকে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলে।

দর্শক আয়ন কি?

যে সকল আয়ন বিক্রিয়ক ও উৎপাদ অবস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাদেরকে দর্শক আয়ন বলে।

error: Content is protected !!