জলীয় দ্রবণ কি?
পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলে।
পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলে।
যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে সে সকল পদার্থকে নির্দেশক বলে।
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রবের সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত হতে পারে তত পরিমাণ দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়।
সবচেয়ে বিশুদ্ধ (90%) রাসায়নিক পদার্থকে অ্যানালার (Analar) বলে।
বিভিন্ন এসিড-ক্ষার নির্দেশকের (দুর্বল জৈব এসিড কিংবা ক্ষার মিশ্রণ হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর।
নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোনো দ্রবণে 0.5 mol দ্রব দ্রবীভূত হলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। অথবা, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের এক লিটার দ্রবণে অর্ধমোল (0.5 mol) দ্রব দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে ঐ দ্রবের সেমিমোলার (0.5 M) দ্রবণ বলে।
তেজস্ক্রিয়তা হলো কোনো কোনো ভারী মৌলিক পদার্থের একটি গুণ যেগুলোর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়।
দূষিত পানিতে বিদ্যমান পচনযোগ্য জৈব দূষকসমূহ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে Biological Oxygen Demand বা BOD বলে। এর একক mg/L.