ডেরলিন কি?

নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালডিহাইড বা মিথান্যালের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে যে শক্ত পলিমার উৎপন্ন হয় তাকে ডেরলিন বলে।

মুসলিম দার্শনিকেরা কোন ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন?

মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সিসা এসব স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরা করা, যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। তারা অবশ্য এগুলোতে সফল হননি। তবে তারা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক … Read more

প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে?

বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান(Natural Science)। যুক্তি দিয়ে, পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ।  রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি প্রধান শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞান কি? বিজ্ঞান কাকে বলে?

পরীক্ষা-নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমন গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি।

অ্যাটম কী?

প্রাচীনকালে দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা-ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে, প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যন্ত এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম (Atom) অর্থ indivisible বা অবিভাজ্য)। 

ব্রোঞ্জকে সংকর ধাতু বলা হয় কেন?

আমরা জানি, গলিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু মিশ্রণ পাওয়া যায়, তাকে সংকর ধাতু বলে। যেমন- স্টিল, স্টেইনলেস স্টিল, ডুরালুমিন, ব্রোঞ্জ, পিতল ইত্যাদি। ব্রোঞ্জকে প্রস্তুত করা হয় গলিত কপার 90% এবং টিন 10% একত্রে মিশ্রণের মাধ্যমে। তাই বলা যায় যে ব্রোঞ্জ একটি সংকর ধাতু।

error: Content is protected !!