দ্রাব্যতা গুণফল কি?

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নসমূহের গ্রাম প্রতি লিটার বা মোল প্রতি লিটার এককে ঘনমাত্রার গুণফলকে সংশ্লিষ্ট লবণের দ্রাব্যতার গুণফল বলে।

আউফবাউ নীতি কি?

পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্নশক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে। ইলেকট্রন দ্বারা অরবিটাল সমূহের পূর্ণ হওয়ার এ নিয়মকে বলা হয় আউফবাউ নীতি। অথবা, ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এর পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন … Read more

পারমাণবিক বর্ণালি কাকে বলে?

পরমাণুতে ইলেকট্রনের ধাপান্তরের ফলে শক্তি শোষিত বা বিকিরিত হয়। এই শক্তি শোষণের বা বিকিরণের ফলে যে বর্ণালির উদ্ভব হয় তাকে পারমাণবিক বর্ণালি বলে।

চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি?

চৌম্বক ক্ষেত্রের প্রভাবে e– এর কক্ষপথে সৃষ্ট বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে।

error: Content is protected !!