সাম্য ধ্রুবক কি?

একটি বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে সাম্য ধ্রুবক বলে। উপাদান সমূহের মোল সংখ্যাকে ঘাতে উন্নীত করা হয়।

ফুড লেকার কী?

ফুড লেকার হচ্ছে এক ধরনের জৈব পদার্থ, যা খাদ্য বহনকারী পাত্রের গায়ের প্রলেপন করে খাদ্য ও পাত্রের ধাতব পদার্থের মধ্যে দূরত্ব বজায় রাখে।

বর্ণালি বলতে কি বুঝ?

সূর্য থেকে নির্গত সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্যে প্রবেশ করানো হলে তা বিচ্ছুরিত হয়ে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের যে সাতটি রঙের সৃষ্টি করে তার সমাহারকে বর্ণালি বলে।

জীম্যান প্রভাব কি?

স্থির চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটি বর্ণালি বিভিন্ন উপাদান রেখায় বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে জীম্যান প্রভাব বলে।

দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতাকে প্রভাবিতকারী কারণসমূহ | দ্রাব্যতা নির্ণয়ের পদ্ধতি

দ্রাব্যতা একটি গুরুত্বপূর্ণ ধারণা যা রসায়ন, জীববিজ্ঞান, প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, দ্রাব্যতা ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয়, ঔষধ তৈরি করা হয়, এবং পানি পরিশোধন করা হয়। দ্রাব্যতা কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব 100 g দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই ভর প্রকাশক সংখ্যাকে ঐ … Read more

দ্রাবক নিষ্কাশন কি?

যে পদ্ধতিতে কোনো দ্রাবকে দ্রবীভূত একাধিক যৌগের মিশ্রণ থেকে সুনির্দিষ্ট উপযোগী দ্রাবক দ্বারা নির্দিষ্ট দ্রবকে মিশ্রণ থেকে পৃথক করা হয়, তাকে দ্রাবক নিষ্কাশন বলে।

error: Content is protected !!