অক্সাইড কি?

অক্সিজেনের সাথে অন্য কোনো মৌলের বিক্রিয়ায় যেসব দ্বিমৌল যৌগ উৎপন্ন হয়, তাদেরকে অক্সাইড বলে।

অষ্টক এর নিয়মটি লিখ।

বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান কিংবা শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ৮ টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলে।

ঘনীভবন পলিমারকরণ কি?

যে পলিমারকণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন- H2O, CO2, CH3OH ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে।

হুন্ডের নিয়মটি লিখ।

কোনো পরমাণুর একই শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে।

error: Content is protected !!