সমসত্ত্ব সাম্যাবস্থা কী?
যে সাম্যাবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত্ব সাম্যাবস্থা বলে।
যে সাম্যাবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত্ব সাম্যাবস্থা বলে।
যে সব বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপোৎপাদী বিক্রিয়া বলে।
কোনো দ্রবণের pH এর মান 0 হতে 14 এই ব্যবধিতে প্রকাশ করার জন্য যে স্কেল ব্যবহৃত হয়, তাকে pH স্কেল বলে।
প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ঐ অম্লের বিয়োজন ধ্রুবক বলে।
কোনো বিক্রিয়া একবার সাম্যাবস্থায় পৌঁছলে তা অনন্তকাল ধরে চলতে থাকে, যদি বাহ্যিক কোনো নিয়ামক যেমন- চাপ, তাপ, ঘনমাত্রা প্রভৃতির কোনো পরিবর্তন ঘটানো না হয়।
জিটেক্স গ্লাভস হলো এক ধরনের হাতের প্রতিরক্ষাকারক,যা ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করতে হয়।
এডিটিভস এক ধরনের বস্তু যা খাদ্যবস্তুর সংরক্ষণে এবং স্বাদ ও ফ্লেভার বৃদ্ধিতে ব্যবহৃত হয়।
মাইকোডার্মা এসিটি এক ধরনের ব্যাকটেরিয়া। যার উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল লঘু জলীয় দ্রবণ বায়ুর অক্সিজেন দ্বারা তারিত হয়ে ভিনেগার প্রস্তুত করে।