Rf কী?

Rf হলো উপাদান ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত। Rf কী? রেডিও এন্টেনাতে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের পর্যায়ক্রমিক বিদ্যুৎ প্রবাহ দ্বারা যে কম্পাঙ্ক উৎপন্ন করা হয় তাকে Rf (Radio Frequency) বলে।

ক্রোমাটোগ্রাফী কী?

যে পদ্ধতিতে মাধ্যমে কোনো মিশ্রণের উপাদানকে স্থির দশা ও চলমান দশার মাধ্যমে পৃথকীকরণ করা হয় তাকে ক্রোমাটোগ্রাফী বলে।

ভর ক্রিয়ার সূত্রটি লিখ।

নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়ক অণুগুলোর সক্রিয় ভরের ( মোলার ঘনমাত্রা, আংশিক চাপ) সমানুপাতিক।

বাফার ক্রিয়া কী?

যে ক্রিয়া বা কৌশলের মাধ্যমে বাফার দ্রবণ সীমিত মাত্রার pH এর পরিবর্তনকে প্রতিরোধ করে তাকে বাফার ক্রিয়া বলে।

সংঘর্ষ তত্ত্ব কী?

কোনো বিক্রিয়া সংঘটনের পূর্বশর্ত হলো বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ হতে হবে। এই সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস ও ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে।

অটো প্রভাবক কী?

যে সব রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের কোনো একটি পদার্থ ঐ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাকে অটো প্রভাবক বলে।

pOH কী?

কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লাগারিদমকে ঐ দ্রবণের pOH বলে। pOH=-log[OH–]

error: Content is protected !!