প্রভাবক কী?
যে পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে।
যে পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে।
যদি কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বেগ ও পশ্চাৎমুখী বেগ সমান হয় তবে তাকে সাম্যাবস্থা বলে।
কোনো বাফার দ্রবণের pH প্রতিরোধ করার ক্ষমতাকে তার বাফার ক্ষমতা বলে।
ভর ক্রিয়া সূত্রে সক্রিয় ভর বলতে বিক্রিয়ক ও উৎপাদসমূহের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপকে বোঝানো হয়।
যে সকল প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে তাদেরকে ধনাত্মক প্রভাবক বলে।
যে বিক্রিয়া শুধু সম্মুখ দিকে ঘটে কিন্তু একই শর্তে পশ্চাৎ দিকে ঘটে না তাকে একমুখী বিক্রিয়া বলে।
বিক্রিয়ার গতি বলতে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বোঝায়।
প্রশমন বিক্রিয়ায় কিছু পরিমাণ দ্রাবক অণু তথা পানি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে শক্তি নির্গত হয় তাকে দ্রাবক যুক্তকরণ শক্তি বলে।