কর্মমুখী রসায়ন কী?
মানব জীবন উন্নয়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে রসায়নের সঠিক ব্যবহার যেমন- উৎপাদন, সংরক্ষণ, পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে রসায়নের ব্যবহারকে কর্মমুখী রসায়ন বলা হয়।
মানব জীবন উন্নয়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে রসায়নের সঠিক ব্যবহার যেমন- উৎপাদন, সংরক্ষণ, পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে রসায়নের ব্যবহারকে কর্মমুখী রসায়ন বলা হয়।
এনজাইমের প্রভাবে যে প্রভাবন ক্রিয়া সংঘটিত হয় তাকে এনজাইম প্রভাবন বলে।
যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে।
প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত করার প্রক্রিয়াকে প্রভাবন বলে।
1 মোল বস্তুকে নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় তাকে সমাকলিত দ্রবণ তাপ বলে।
দুই বা ততোধিক পদার্থের (কঠিন, তরল বা গ্যাসীয় ) সমসত্ত্ব মিশ্রণের উপাদানসমূহের আপেক্ষিক পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তাহলে মিশ্রণকে দ্রবণ (solution) বলে।
1 মোল কোনো পদার্থ এক ভৌত অবস্থা হতে অন্য ভৌত অবস্থায় রূপান্তরিত করতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে, তাকে রূপান্তর এনথালপি বলে।
কোনো পদার্থের এক মোল পরিমাণকে তার উপাদান মৌলসমূহ হতে তৈরি করতে এনথালপির যে পরিবর্তন ঘটে, তাকে ঐ পদার্থের সংগঠন তাপ বলে।