ল্যাপ্লাসের সূত্রটি লিখ।

কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে বিক্রিয়াটি বিপরীতে ঘটার সময়ও ঐ একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হয়।

বন্ধন শক্তি কি?

কোনো যৌগে উপস্থিত সকল নির্দিষ্ট বন্ধনের বিয়োজন শক্তির গড় মানকে ঐ যৌগের ঐ নির্দিষ্ট বন্ধনটির বন্ধন শক্তি বলে।

pH কী?

কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।

এনথালপি কী?

কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফল (PV)  শক্তি যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে এনথালপি বলে।অর্থাৎ H=E+PV

হার ধ্রুবক কী?

কোনো বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়ক এক মোলার ঘনমাত্রায় থাকলে তখন বিক্রিয়ার গতিবেগকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে।

error: Content is protected !!