দহন তাপ কী?

নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 atm চাপে 1 মোল কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে বাতাসে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে দহন তাপ বলে।

বিক্রিয়ার হার কী?

প্রতি একক সময়ে বিক্রিয়কের পরিবর্তন অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলা হয়।

দ্রবণ তাপ কী?

নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 atm চাপে 1 mole কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে দ্রবণ তাপ বলে।

প্রভাবক সহায়ক কী?

যে সব পদার্থ নিজে প্রভাবক হিসেবে কাজ করতে পারে না কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে দেয় তাদেরকে প্রভাবক সহায়ক বলে।

প্রভাবক বিষ কী?

যে সমস্ত পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা ধ্বংস করে দেয় তাদের প্রভাবক বিষ বলা হয়। যেমন- SO2 কে O2 দ্বারা জারিত করে SO3 তৈরিতে As2O3 প্রভাবক বিষ হিসেবে কাজ করে।

Kp কী?

সাম্যধ্রুবককে আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করলে তাকে আংশিক চাপ সাম্যধ্রুবক বা Kp বলে।

error: Content is protected !!