ভরক্রিয়া সূত্রটি লেখ।
নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের অর্থাৎ মোলার ঘনমাত্রার বা আংশিক চাপের সমানুপাতিক হয়।
নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের অর্থাৎ মোলার ঘনমাত্রার বা আংশিক চাপের সমানুপাতিক হয়।
প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো এসিডের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে ঐ এসিডের বিয়োজন ধ্রুবক Ka বলা হয়।
একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক বলে।
কক্ষ তাপমাত্রায় (25°) এসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 mole পানি উৎপন্ন হতে যে পরিমাণ শক্তির উদ্ভব হয় তাকে প্রশমন তাপ বলে।
হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটি হলো :pH=pKa+log[লবণ]∕[অম্ল]
মৃদু ক্ষার ও উক্ত ক্ষারের লবণ যোগে যে বাফার তৈরি করা হয় এবং যার দ্রবণের pH এর মান এর 7 উপরে থাকে তাকে ক্ষারীয় বাফার বলে।
এনজাইম হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ অদানাদার জটিল জৈব যৌগ যা প্রভাবক হিসেবে কাজ করে।
এক মোল পরিমাণ কোনো পদার্থকে গ্যাসীয় অবস্থায় পরমাণুতে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পরমাণুকরণ তাপ বলে।