বর্তমান কাল কাকে বলে?

বর্তমান কাল:যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন – সে ভাত খায়। আমি বাড়ি যাই। প্রকারভেদ: বর্তমান কাল তিন ধরণের। যথা-ক. সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমানখ. ঘটমান বর্তমানগ. পুরাঘটিত বর্তমান ক. নিত্যবৃত্ত বর্তমান কাল: স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যথা – সন্ধ্যায় সূর্য অস্ত যায়।(স্বাভাবিকতা) আমি রোজ … Read more

কাল কাকে বলে?

ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।> আমরা বই পড়ি। ‘পড়া’ ক্রিয়াটি এখন অর্থাৎ বর্তমানে সংঘটিত হচ্ছে।> কাল তুমি শহরে গিয়েছিলে। ‘যাওয়া’ ক্রিয়াটি পূর্বে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে।> আগামীকাল স্কুল বন্ধ থাকবে। ‘বন্ধ থাকা’ কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে।সুতরাং ক্রিয়া, বর্তমান, অতীত বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশই ক্রিয়ার কাল। এ হিসেবে ক্রিয়ার কাল তিন প্রকার। … Read more

নিত্যবৃ্ত্ত অতীত কাল কাকে বলে?

অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন – আমরা রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

ঘটমান অতীত কাল কাকে বলে?

অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয় নি -ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।যেমন –কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আমরা তখন বই পড়ছিলাম। বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

পুরাঘটিত অতীত কাল কাকে বলে?

যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন – সেবার তাকে সুস্থই দেখেছিলাম। কাজটি কি তুমি করেছিলে?

কোলন কি?

একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।যেমন- সভায় ঠিক করা হলঃ এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।

গীতিনাট্য কি?

গীতিনাট্য হলো পাশ্চাত্যে জনপ্রিয় এক ধরনের গীতিনির্ভর নাটক। এটি শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রধানতম শাখা।প্রথাগত গীতিনাট্যে গায়করা দুই ভাবে গান গেয়ে থাকেন। যেমন- আবৃতিধর্মী এবং একক সঙ্গীত। ঊনবিংশ শতাব্দীতে সঙ্গীত নাট্যের উত্থান ঘটে।

ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার ও কি কি?

কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, ধ্বনি তৈরি হয় বাগযন্ত্রের সাহায্যে।  ধ্বনি তৈরিতে যেসব বাগ্-প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে … Read more

error: Content is protected !!