সাধু ও চলিত রীতির পার্থক্য

১. সাধু রীতি ২. চলিত রীতি সাধু ও চলিত রীতির মধ্যে মূল পার্থক্য বৈশিষ্ট্য সাধু রীতি চলিত রীতি উৎস সংস্কৃত জনসাধারণের মুখের ভাষা শব্দ সংস্কৃত শব্দের প্রাধান্য দেশি শব্দের প্রাধান্য বাক্য গঠন জটিল ও সুসংবদ্ধ সহজ ও সরল ব্যবহার সাহিত্য, ধর্মীয় গ্রন্থ, আনুষ্ঠানিক লেখা দৈনন্দিন কথাবার্তা, সংবাদপত্র, ম্যাগাজিন উদাহরণ আমি গৃহে গমন করিব আমি বাড়ি … Read more

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি?

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ – জনগণের ভাষা। প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা। একপর্যায়ে এ প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এ প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়। যেমন- মাগধি প্রাকৃত, মহারাষ্ট্র প্রাকৃত, শৌরসেনি … Read more

টপ্পা কি?

টপ্পা এক ধরনের গান।কলকাতা ও শহরতলীতে রাগ-রাগিণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা- নানান দেশের নানা ভাষাবিনে স্বদেশী ভাষাপুরে কি আশা?

ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?

ব্রজবুলিতে পদাবলি রচনা করেন – বিদ্যাপতি।ব্রজবুলি বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। এভাষায় রচিত বিদ্যাপতির শ্রেষ্ঠ পদ- এ সখি হামারি দুখের নাহি ওর।এ ভরা বাদর   মাহ ভাদরশূন্য মন্দির মোর।

গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে?

গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন – রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ ‘গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ‘ব্যাকরণ কৌমুদী’।

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত। চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে। সনেটের চৌদ্দ পঙক্তি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব অষ্টক ৮ পঙক্তি আর দ্বিতীয় পর্ব, ষষ্ঠক ৬ পঙক্তি নামে পরিচিত। কবি পেত্রার্ক রচনার মাধ্যমে সর্বপ্রথম সনেটের উদ্ভব হয় ইতালিতে।

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি?

বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম – ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের প্রকৃত নাম The Origin and Development of the Bengali Language (১৯২৬)। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত এ গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: Bengali Phonetic Reader, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, জাতি সংস্কৃতি সাহিত্য, পশ্চিমের … Read more

যোগাযোগ কী? যোগাযোগের উদ্দেশ্য কী?

যোগাযোগ কী? যোগাযোগ হলো তথ্য আদান-প্রদানের উপায়। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, মতামত, আবেগ আদান প্রদানই হলো যোগাযোগ। যোগাযোগের উদ্দেশ্য কী? কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোই যোগাযোগের উদ্দেশ্য।

error: Content is protected !!